চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের সাত ব্যাটারই ভালো খেলবে, আশা করি না: শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০৮, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে ১২৫ রানের স্বল্প লক্ষ্য তাড়ায় বাংলাদেশ দলের রীতিমতো ঘাম ঝরেছে। ১৯ ওভারে জয়ের বন্দরে পৌঁছালেও খুইয়ে বসে ৮ উইকেট। টি-টুয়েন্টি ফরম্যাটে লাগাতার ভুগতে থাকা দলটি বিশ্বমঞ্চে এসে বড় কোনো দলকে হারানোয় পেয়েছে স্বস্তি। তবে অধিকাংশ ব্যাটারের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে অস্বস্তির হয়নি শেষ। তবুও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাদের পক্ষে সাফাই গাইলেন।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হন টাইগার অধিনায়ক। সহজ ম্যাচটা কঠিনভাবে জয়ে ব্যাটারদের বাজে ব্যাটিং নিয়ে তার মাঝে কোনো দুশ্চিন্তাই কাজ করছে না বলে সাফ জানিয়ে দেন।

‘আমার মনে হয় না চিন্তার খুব বেশি কারণ রয়েছে। এই কারণেই বলবো কথাটা, খুব চাপের ম্যাচ ছিল। দিন শেষে আমরা জিততে চেয়েছি। ফলাফল নিয়ে যদি চিন্তা করি, দুইটা পয়েন্ট আমরা পেয়েছি।’

‘ব্যাটসম্যানরা সবাই জানে যে আমরা হয়তো ভালো ব্যাটিং করিনি। তবে সবাই প্রতিদিন ভালো খেলবে না। হৃদয় খুব ভালো ইনিংস খেলেছে। রিয়াদ ভাই খেলাটা শেষ করল। লিটন অনেকদিন পরে সুন্দর একটা শুরু দিয়েছে। কিছু কিছু জায়গায় ভালো আছে। আমি যেটা আশা করবো, যে ব্যাটার যেদিন সেট হবে, সেদিন যেন খেলাটা জেতায়। আমি আশা করি না যে, দলের সাতটা ব্যাটসম্যানই ভালো খেলবে।’

বাংলাদেশের ব্যাটিং অর্ডারের ওপেনারদের ব্যর্থতা যেন এখন এক চিরস্থায়ী দুশ্চিন্তা। দলের প্রয়োজনের সময় কারোর ব্যাটেই আসছে না রান। প্রথম ওভারেই বাজে শটে প্রতিপক্ষকে ক্যাচ উপহার দিয়ে রানের খাতা না খুলে ফেরেন সৌম্য সরকার। তিন রানের বেশি নিতে পারেননি তানজিদ হাসান তামিম।

ওপেনারদের এভাবে আউট হয়ে যাওয়ায় বাকি ব্যাটারদের কাজটা আসলে কতটা কঠিন হয়- এমন প্রশ্ন শান্তর কাছে রাখা হয়। এ প্রসঙ্গে তিনি নিজের পরিষ্কার মত প্রকাশ করেন।

Reneta

‘খেলাটা শুধু ওপেনারের না। যে সাত-আটজন ব্যাটসম্যান আমরা ব্যাটিং করি, সবারই দায়িত্ব। আমি অধিনায়ক হিসেবে চাই, যে উইকেটে থিতু হবে, ভালো শুরু পাবে ও যেন খেলাটা শেষ করে। আশা করবো, পরের ম্যাচে ওপেনাররা ভালো একটা শুরু দেবে এবং খেলাটা শেষ করে আসবে। এখন আমি খুবই আশাবাদী যে, সবাই ভালো করবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কা২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬

জন্মদিনে খুরশীদ আলমকে নতুনভাবে জানার সুযোগ!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT