চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের হারানো ম্যাচ রশিদদের ‘অন্যতম সেরা’ পারফরম্যান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ০৮, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জিতের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে আফগানিস্তান। রশিদ খানের দল ৮৪ রানের বড় ব্যবধানে পেয়েছে জয়। টি-টুয়েন্টি বিশ্বকাপ তো বটেই, এই সংস্করণেই কিউইদের বিপক্ষে আফগানদের এটি প্রথম বিজয়। পরপর দুই ম্যাচ জিতে তারা সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গেল। অসাধারণ জয়টিকে  ‘অন্যতম সেরা’ পারফরম্যান্স মানছেন রশিদ নিজেই।

গায়ানার প্রভিডেন্সে শনিবার ভোরে টসে হেরে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৫৯ রান। ওপেনিং ব্যাটার রাহমানউল্লাহ গুরবাজের ব্যাটে আসে সর্বাধিক ৮০ রান। রান তাড়ায় ১৫.২ ওভারে ৭৫ তুলে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। টি-টুয়েন্টিতে এটি উইলিয়ামসনদের চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ। মিরপুরে ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন ৬০ রানে অল আউট হয়েছিল ব্ল্যাক ক্যাপসরা।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে কেবল এক ম্যাচ খেলেছিল আফগানিস্তান। ২০২১ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচ হারলেও দ্বিতীয় দেখাতেই জয় পেয়ে গেছে রশিদ খানের দল।

Banglabid

ম্যাচ শেষে ২৫ বর্ষী অধিনায়ক বলেছেন, ‘টি–টুয়েন্টি ক্রিকেটে এটা আমাদের সেরা পারফরম্যান্সগুলোর মধ্যে একটি। দলীয়ভাবে দারুণ প্রচেষ্টা ছিল। তবে উইকেট মোটেও সহজ ছিল না। ইব্রাহিম এবং গুরবাজ দারুণভাবে শুরু করেছিল। ৭-১০ ওভারের মধ্যে তারা নিজেদের উইকেট বিলিয়ে দেননি। আফগানিস্তানের জন্য দারুণ একটি জয়। এই দলের নেতৃত্ব দেয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারটি সম্মানের।’

‘আমাদের যে বোলিং ইউনিট আছে, আমরা যদি তার সঠিক ব্যবহার করতে পারি, তাহলে প্রতিপক্ষের জন্য ১৬০ রান করা কঠিন হবে। এটি এমন কিছু যা আমাদের সবাইকে শক্তি দিয়েছে। ব্যাটিংও এখন অনেক সবলীল। নিজেদের শতভাগ উজাড় করে দিয়েছি। হারা কিংবা জেতা কোনো ব্যাপার না। এভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি।’

‘ফল নিয়ে আমি ভাবি না। আমরা কতটা চেষ্টা করেছি, সেটাই ব্যাপার। আমি পিচ নিয়েও ভাবি না। দলের মধ্যে যে প্রাণশক্তি আছে, সেটাই আমাকে আনন্দিত করে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ড২৪রশিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT