চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের কাজটা সেরে রাখল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

শীর্ষের নিউজিল্যান্ডের সমান সর্বোচ্চ ৭ পয়েন্ট তুলেও স্বস্তিতে থাকতে পারছে না অস্ট্রেলিয়া। গ্রুপ-১ এ স্বাগতিকদের সমান পয়েন্ট নিয়ে সেমি প্রায় নিশ্চিত করে রেখেছে নিউজিল্যান্ড। এক ম্যাচ হাতে রাখা ইংল্যান্ডও শেষ চারের বড় দাবিদার। শনিবার বাটলারের দল শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে ভাঙবে অজিদের সেমির স্বপ্ন। তার আগে আফগানিস্তানকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখলেন ওয়েড-স্টয়নিসরা।

অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার ছোঁড়া ১৬৯ রানের লক্ষ্যে মোহাম্মদ নবীরা থেমেছেন ৪ রান পেছনে। জয়ের সম্ভাবনা জাগানো আফগানরা নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে তোলে ১৬৪ রান। ম্যাচসেরা অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল উড়ন্ত ফিফটির জন্য।

শুক্রবার দুর্দান্ত শুরু এনেও শেষটা নিজেদের করতে পারেননি গুরবাজ-নবীরা। মাঝের দিকে ধুঁকতে থাকা দলটির শেষ ৬ বলে সমীকরণ দাঁড়ায় ২২ রানের। রশিদ খান খুব কাছেও চলে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ৪ রান পেছনেই থামতে হয়েছে লেগ স্পিনিং তারকাকে। হারের খাতায় তার ২৩ বলে অপরাজিত ৪৮ রানের ঝড়। আসরে এটি আফগানিস্তানের তৃতীয় হার, বাকি দুটি ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। জয়শূন্য থেকে ফিরতে হচ্ছে তাদের।

অস্ট্রেলিয়ার জয়ে টেবিলও জমে উঠেছে। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ইংল্যান্ড জিততে পারলে সেমিতে চলে যাবে। সমান পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে থাকা অজিদের বাজবে বিদায়ঘণ্টা। দাসুন শানাকার দল যদি ইংলিশদের হারিয়ে দেয়, সেক্ষেত্রে আগেই বিদায় নিশ্চিত হওয়া লঙ্কানদের সঙ্গে সেমির স্বপ্নভঙ্গ হবে ইংলিশদেরও। ৫ ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্ট তোলা নিউজিল্যান্ড রানরেটে এগিয়ে থাকায় সেমি নিশ্চিত করে বসে আছে অনেকটাই।

আফগানিস্তানের বিপক্ষে পয়েন্টের সঙ্গে রানরেট বাড়িয়ে সেরা চারের জন্য দাবি পোক্ত করার সুযোগ ছিল অস্ট্রেলিয়ার। লক্ষ্যে সুবিধা করতে দেননি গুরবাজ-গুলবাদিনরা। উদ্বোধনী জুটি দ্রুত ফিরলেও গুরবাজ ঝড় তোলেন। দুটি করে চার-ছক্কায় ১৭ বলে তোলেন ৩০ রান। মাঝের দিকে ২৩ বলে আরেকটি ঝড় আনেন নাইব। ৩৯ রানের ইনিংসে হাঁকান ৩টি চার ও দুটি ছক্কা।

গুরবাজ-নাইব ফেরার পর খেই হারায় আফগান দল। ৯৮ রান পর্যন্ত দুই উইকেট হারানো দল ১১০ পর্যন্ত যেতে হারায় আরও ৫ উইকেট। সেখানেই থেমে যায় জয়ের স্বপ্ন। এরপর শেষ চেষ্টা করেন রশিদ খান। ২৩ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪৮ রান এনেও মাঠ ছাড়েন আক্ষেপ নিয়ে।

Reneta

অজিদের হয়ে কাজের কাজটা করেছেন অ্যাডাম জাম্পা। মিতব্যয়ী স্পিনার ৪ ওভারে খরচ করেছেন ২২ রান, হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে ফিরিয়েছেন ইব্রাহিম ও নাজিবুল্লাহকে। ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট তুলেছেন হ্যাজেলউড। স্টার্কের জায়গায় খেলা কেন রিচার্ডসন ৪৮ রান দিয়ে ফিরিয়েছেন আফগান ওপেনার গুরবাজকে।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে দারুণ শুরু আনেন ডেভিড ওয়ার্নার ও ক্যামেরুন গ্রিন। মাঝে মিচেল মার্শ খেললেও বাকিরা ছিলেন ব্যর্থ। শেষ পর্যন্ত থাকা ম্যাক্সওয়েল ফিফটি হাঁকিয়ে দলকে এনে দেন পৌনে দুইশর সংগ্রহ।

ফিঞ্চের জায়গায় নেমে অবশ্য সুবিধা করতে পারেননি গ্রিন, ফজলহক ফারুকির বলে ফিরেছেন ৩ রান করে। তৃতীয় উইকেটে মার্শকে নিয়ে দ্রুত রান তোলেন ওয়ার্নার।

দলীয় ৪৮ রানে নাভিন উল-হকের শিকার হয়েছেন বাঁহাতি তারকা ওপেনার, ১৮ বলে ৫ চারে তুলেছেন ২৫ রান। ব্যর্থ হয়েছেন একাদশে ফেরা স্টিভেন স্মিথ। মার্কাস স্টয়নিসও থাকতে পারেননি বেশি সময়। অধিনায়ক ওয়েড থেমেছেন ৮ বলে ৬ রান এনে।

মাঝের দিকে ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলে রানের চাকা সচল রাখেন মিচেল মার্শ। দেড়শ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ডানহাতি হাঁকিয়েছেন তিন চার ও দুই ছক্কা। পঞ্চম উইকেটে স্টয়নিসকে নিয়ে ফিফটি ছাড়ানো জুটি আনেন ম্যাক্সওয়েল। দলীয় ১৩৯ রানে স্টয়নিস ২১ বলে ২৫ রান করে ফিরলে আবারও চাপে পড়ে অস্ট্রেলিয়া।

একপাশ আগলে চাপ কাটিয়ে নেয়ার চেষ্টা চালান ম্যাক্সওয়েল। অপরপাশে তাকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন ওয়েড, প্যাট কামিন্স ও টেলএন্ডাররা। শেষ পর্যন্ত রশিদ-ফারুকিদের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রানে থামে অস্ট্রেলিয়া। ৩২ বলে ৬ চার ও দুই ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল।

ভালো শুরুর পর মাঝের দিকে খেই হারায় আফগান বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে তারা। ৪ ওভারে ২১ রান খরচ করে ৩ উইকেট নেয়া নাভিন-উল-হক অজিদের দমিয়ে রেখেছিলেন। ২৯ রান দিয়ে গ্রিন ও ওয়েডকে ফিরিয়েছেন ফারুকি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাডিলেডটি-টুয়েন্টি অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি আফগানিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২নাজিবুল্লাহম্যাক্সওয়েলরশিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুযোগ কাজে লাগাতে পারবে আর্সেনাল?

মে ৫, ২০২৬
ছবি: চ্যানেল আই

চ্যানেল আইকে রিমঝিম হাউজিংয়ের শুভেচ্ছা

মে ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উত্তরাধিকারসূত্রে পেয়েছি: বাণিজ্যমন্ত্রী

মে ৫, ২০২৬

‘মিস ইন্টারকন্টিনেন্টাল’ প্রতিযোগিতার বাংলাদেশে দায়িত্ব পেল ইমেকার্স

মে ৫, ২০২৬

মার্কিন অভিযানে হরমুজে ডুবেছে ইরানের সাতটি ছোট দ্রুতগামী নৌযান

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT