চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমির পথ বোলিংয়ে সহজ বানাল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সোজা সমীকরণ—শেষ চারে উঠতে শ্রীলঙ্কাকে স্রেফ হারালেই চলবে ইংলিশদের। সিডনিতে বাটলারের দলকে ১৪২ রান পেরনোর চ্যালেঞ্জ জানাতে পেরেছে পাথুম নিশাঙ্কা-ভানিডু হাসারাঙ্গাদের দল। লক্ষ্য পেরোতে পারলে গ্রুপ ‘১’ থেকে নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডও নিশ্চিত করবে শেষ চার।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে লঙ্কানদের জয় চাওয়া ছাড়া বিকল্প নেই অস্ট্রেলিয়ার। স্বাগতিক দলটি শীর্ষ সাত পয়েন্ট তুলেও আছে বাদ পড়ার শঙ্কায়। শেষ চারের অঙ্ক মেলানোর ম্যাচে ইংলিশরা হারলেই আসবে সেরা চারে খেলার সুযোগ। শ্রীলঙ্কা দারুণ শুরু এনেছিল, তবে শেষটা ভালো না হওয়ায় ৮ উইকেট হারিয়ে দল থেমেছে ১৪১ রানে।

সেমির টিকিট কাটতে জয়ের বিকল্প নেই জশ বাটলারের দলের। এমন ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি তার। উপরন্তু লঙ্কান দুই ওপেনার ব্যাটিংয়ে আনেন দুর্দান্ত শুরু। ইংলিশ বোলাররে তুলোধুনো করে প্রথম চার ওভারে নিশাঙ্কা-মেন্ডিস জুটি তুলে ফেলেন ৩৯ রান। মেন্ডিস ১৪ বলে ১৮ করে ফিরলে ভাঙে জুটি। লঙ্কান ইনিংসের ভাঙনের শুরু তখন থেকেই।

তিনে নামা ডি সিলভা ব্যর্থ হয়েছেন। চারিথ আসালাঙ্কা ৯ বলে আনতে পারেন মোটে ৮ রান। অফফর্মে থাকা অধিনায়ক শানাকা, ভানিডু হাসারাঙ্গা সহ নিচের দিকের বাকি সবাই থেমেছেন অঙ্ক ডিজিটে।

মিডলে ভানুকার ২২ বলে ২২ রান ছাড়া ধুঁকেছিল বাকি সবাই। অনুজ্জ্বল লঙ্কানদের দিনে বড় রানের আশা দেখিয়েছিলেন ফিফটি ছাড়ানো নিশাঙ্কা। দলীয় ১১৮ রানে ৪৫ বলে দুই চার ও পাঁচ ছক্কায় ৬৭ করে ফিরলে থমকে যায় রানের চাকা। লঙ্কান দল শেষ ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলতে পারে মোটে ২৫ রান। শেষ ওভারে উডের হাতে ধরা পড়েছে তিন লঙ্কান ব্যাটার।

বাজে শুরু করা দিন শেষ পর্যন্ত নিজেদের করতে বড় ভূমিকা রেখেছেন আদিল রশিদ। ৪ ওভারে ১৬ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। ৩ ওভারে ২৬ রান দেওয়া উডের শিকার ৩ উইকেট। একটি করে লঙ্কান ব্যাটারকে ফিরিয়েছেন স্টোকস, ওকস ও স্যাম কারান।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি শ্রীলঙ্কানিশাঙ্কাবাটলারলিড টি-টুয়েন্টি বিশ্বকাপসিডনি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT