চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের বিদায়, সেমির দৌড়ে থাকল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

হারলে বাদ, জিতলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকা- এমন সমীকরণের মুখে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। তাতে এক ম্যাচ বাকি থাকতেই শেষ চারে যাওয়ার দৌড় থেকে ছিটকে গেল মোহাম্মাদ নবীর দল। অন্যদিকে টিকে থাকলেন দাশুন শানাকারা।

মঙ্গলবার ব্রিসবেনে গ্রুপ ১-এর খেলায় টসে জিতে ব্যাট করা আফগানিস্তান ৮ উইকেটে ১৪৪ রানের পুঁজি পায়। জবাবে লঙ্কানরা ৯ বল ও ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।

জয়ে গ্রুপের পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে শ্রীলঙ্কা। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪। শীর্ষে নিউজিল্যান্ড, ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে। এক ম্যাচ বেশি খেলা অস্ট্রেলিয়া ৫ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে দুইয়ে। ৩ ম্যাচে ৩ পয়েন্টে চারে ইংল্যান্ড। সেমির দৌড়ে আর না থাকা ৪ ম্যাচে আয়ারল্যান্ডের জমেছে ৩ পয়েন্ট এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে টেবিলের শেষ স্থানে।

১৪৫ রানের লক্ষ্যে নেমে ওপেনিংয়ে ভালো সূচনা পায়নি শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ২ চারে ১০ রান করে মুজিব উর রহমানের বলে বোল্ড হন। সাবেক চ্যাম্পিয়নরা ৪৬ রানের মাথায় হারায় দ্বিতীয় উইকেট। রশিদ খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ২৭ বলে ২৫ করা কুশল মেন্ডিস।

১০ ওভার শেষে লঙ্কানদের স্কোর ২ উইকেটে ৬৩। শেষ ৬০ বলে জয়ের জন্য দরকার ছিল ৮২ রান।

তৃতীয় উইকেটে ধনঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা ৫৪ রান যোগ করেন। দলকে নিরাপদে রাখেন। ধনঞ্জয়া রানের গতি রাখেন সচল, রয়ে সয়ে ব্যাটিং করেন আসালাঙ্কা। রশিদের বলে ১৯ রান করে আসালাঙ্কা লংঅনে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে জুটি।

Reneta

এসেই দ্রুত রান তুলতে থাকেন ভানুকা রাজাপাকসে। শেষ ৫ ওভারে লঙ্কানদের জয়ে দরকার ছিল ২৭ রান। এমন সময় রশিদ খান বোলিংয়ে এসে ৩ রানের বেশি দেননি। রাজাপাকসের বিপক্ষে লেগ বিফোরের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে আফগানিস্তান রিভিউ নেয়। হক আইতে দেখা যায় বল স্টাম্পে খুব সামান্য লাগত, সেটি আম্পায়ার্স কল হয়। ফলে থেকে যায় নট আউটের সিদ্ধান্ত। এতে রশিদ পরে ক্ষুব্ধ হয়ে হাতে থাকা ক্যাপ নিয়ে বারবার শূন্যে হাত ছুঁড়ছিলেন।

মুজিব ১৪ বলে ৩ চারে ১৮ রান করা রাজাপাকসের উইকেট পেলেও দিয়ে বসেন ১৩ রান। শ্রীলঙ্কা জয় থেকে তখন মাত্র ৩ রান দূরে, হাতে ছিল ১২ বল। ফজলহক ফারুকির বলে চার মেরে ৯ বল বাকি থাকতেই খেলা শেষ করে দেন ৪২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৬ রানের দারুণ ইনিংস খেলা ধনঞ্জয়া।

৪ ওভার করে বোলিং করে মুজিব ২৪ ও রশিদ ৩১ রান দিয়ে ২টি করে উইকেট নেন।

আগে ব্যাট করা আফগানরা পাওয়ার প্লেতে ওপেনিং জুটিতে ৪২ রান যোগ করেছিল। পাওয়ার প্লে শেষে ভাঙে জুটি। রাহমানউল্লাহ গুরবাজ ২৮, উসমান ঘানি ২৭, ইব্রাহিম জাদরান ২২, নাজিবুল্লাহ জাদরানের ১৮ রানে দেড়শর কাছে যায় আফগানিস্তান।

শ্রীলঙ্কার পক্ষে ৪ ওভারে মাত্র ১৩ রানে ৩ উইকেট পান হাসারাঙ্গা। লাহিরু কুমারা ২টি ও একটি করে উইকেট নেন রাজিথা ও ধনঞ্জয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি আফগানিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ব্রিসবেনহাসারাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT