চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে হবে ময়নাতদন্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট ইতিহাসে বড় এক লজ্জার মুখেই পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বহু আগে ফেলে আসা স্বর্ণযুগ পেরিয়ে দলটির পারফরম্যান্স তলানিতে গিয়ে ঠেকেছে। টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ায় ক্যারিবীয়রা প্রথমবারের মতো মূলপর্বেই খেলতে পারছে না।

২০ ওভারের ক্রিকেটের বিশ্বমঞ্চে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মাঠের ক্রিকেটে এমন হতশ্রী চেহারায় চটেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) প্রেসিডেন্ট রিকি স্কেরিট। স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের কাছে হেরে সুপার টুয়েলভের আগেই বাদ পড়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি বিবৃতি দিয়েছেন।

‘অস্ট্রেলিয়াতে আমাদের দলের পারফরম্যান্সের ফলাফলে আমি গভীরভাবে হতাশা প্রকাশ করছি। আমাদের ব্যাটসম্যানদের ধীরগতির বোলিংয়ের বিরুদ্ধে অক্ষমতা অব্যাহত থাকাটা অস্ট্রেলিয়ায় একটি সুস্পষ্ট দুর্বলতা ছিল। ব্যাটারদের বাজে শট নির্বাচন আমাদের সিনিয়র দলের টি-টুয়েন্টির ব্যাটিং সংস্কৃতিতে রয়েছে।’

‘২০১৯ সাল থেকে সিডব্লিউআইয়ের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা স্কেরিট আরও বলেন, আমাদের বিশ্বকাপ প্রস্তুতি এবং পারফরম্যান্সের সকল দিকগুলোর উপর একটি পুঙ্খানুপুঙ্খ ময়নাতদন্ত করা হবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যেকোনো একটি ব্যক্তি বা ইভেন্টের চেয়ে বড়। সব নীতিনির্ধারকদের সমর্থন প্রয়োজন।’

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড থেকে আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে বাদ দেয়া হয়েছিল। দুইবার অস্ট্রেলিয়া যাওয়ার ফ্লাইট মিস করায় শিমরন হেটমায়ারকে দল থেকে ছেঁটে ফেলা হয়। গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটার দলে না থাকার পরও কোচ ফিল সিমন্স গণমাধ্যমের সামনে বলেছিলেন, তিনি টুর্নামেন্টের আগে দলের প্রস্তুতিতে সন্তুষ্ট ছিলেন।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সিমন্স বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি। ভালো প্রস্তুতি নিয়েছি। এটা ঠিক, নির্দিষ্ট দিনে আমরা সঠিক জিনিসগুলো করতে পারিনি।’

Reneta

সিমন্স দলের পারফরম্যান্সের মূল্যায়নে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের কাঠামোতে নজর দিতে হবে। যখন আমরা দ্বিপাক্ষিক সিরিজে খেলি, তখন খেলার প্রতিটি পরিস্থিতির জন্য যা প্রয়োজন তা করতে প্রস্তুত এবং সক্ষম কি না, তা নিশ্চিত করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২লিড টি-টুয়েন্টি বিশ্বকাপসিডব্লিউআইস্কেরিট
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT