চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভরা হাট ভাঙল ভারতের বিদায়ে

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৩৫ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাডিলেড থেকে: বিশ্বের যে প্রান্তেই ভারতের ক্রিকেট দলের ম্যাচ থাকুক, আবহ দেখে মনে হবে তারাই স্বাগতিক। অস্ট্রেলিয়ার মাটিতে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপেও দেখা গেছে সে চিত্র। গ্যালারিতে ৯০ শতাংশ দর্শক সমর্থনই টিম ইন্ডিয়ার! অ্যাডিলেড ওভালে ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের কাছে হারের পর ভরা হাটে বাজল বিদায়ের করুণ সুর।

দুই ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস ও জস বাটলার যখন তছনছ করছেন ফাইনালের স্বপ্ন, তখন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া সমর্থন চাইলেন দর্শকদের কাছে। গ্যালারি থেকে তারা সাড়াও দিলেন। কিছুই কাজে আসল না। ইংলিশ ওপেনারদের সামনে অসহায় যে ভারতীয় বোলিং!

বলের সঙ্গে রানের দূরত্ব যত কমছিল, মাঠে নীরবতাও অনুভব করা যাচ্ছিল। অথচ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে থেকেই ভারতীয় দর্শকরা মাতিয়ে রেখেছিলেন অ্যাডিলেড ওভাল। অস্ট্রেলিয়ার অন্যতম সুন্দর ভেন্যুটিকে আরও বেশি রঙিন করে তুলেছিলেন তারা।

Banglabid

সারাদিনের উৎসব-আনন্দ মাটি হয়েছে সন্ধ্যা নামতেই। ৪০ হাজার ৯৪ জন দর্শকের মাঝখান থেকে ইংলিশ সমর্থক খুঁজে করা মুশকিল হয়ে পড়েছিল। তবে ভারতীয় সমর্থকরা বের হয়ে যেতেই চোখে পড়ল ইংলিশ সমর্থকদের জয়োল্লাসের দৃশ্য।

বিকেলে টস জয় দিয়ে ইংল্যান্ডের শুরু। ভারতকে পাওয়ার প্লে’তে চেপে ধরা। ১৫ ওভারে ১০০তে আটকে রাখা। শেষ ৫ ওভারে ৬৮ রান তুলে লড়াই করবার মতো সংগ্রহ অবশ্য তুলেছিল ভারত। কিন্তু ইংলিশদের অবিশ্বাস্য ব্যাটিংয়ে অনেকটা আগেই তাদের স্বপ্ন ভেঙে চুরমার।

ভারত-ইংল্যান্ডের ম্যাচে বৃষ্টির শঙ্কা ছিল। সেটি না হলেও হেলস-বাটলাররা চার-ছক্কার বৃষ্টি ঠিকই ঝরিয়েছেন নিয়মিত বিরতিতে। ১০ উইকেটের হার এড়ানোর সুযোগ ছিল ভারতের। সুর্যকুমার ক্যাচ ছাড়ায় সেটি হয়নি। দলীয় সংগ্রহ দেড়শ পেরোনোর পর বাটলার মিডঅফে ক্যাচ তোলেন। সূর্যের হাত ছুঁয়ে তা চলে যায় বাউন্ডারি লাইনের ওপারে।

Reneta

ভারতের স্বপ্ন নাগালের বাইরে চলে যায় পাওয়ার প্লে’তেই। ৬৩ রান তুলে ফেলে ইংলিশরা। পরে আরও আগুনে ব্যাটিং করেন তারা। ৪ ওভার আগেই তুলে নেয় ১০ উইকেটের জয়। হেলস ৪৭ বলে ৮৬, বাটলার ৪৯ বলে ৮০ রানে থাকেন অপরাজিত। যা অসাধারণ ব্যাটিং শৈলীর অনন্য নজির। টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটিটি সেরার মর্যাদা পাবে নিশ্চিত। ছোট ফরম্যাটের বিশ্বকাপে সর্বোচ্চ ওপেনিং জুটি তো হয়েই বসে আছে এটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতলিড টি-টুয়েন্টি বিশ্বকাপসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT