ক্রিকেট

রোহিতকে নিয়ে দুশ্চিন্তায় ভারত

বাংলাদেশ ক্রিকেটার রোহিতের জন্য উদ্বেগের ছবি, মাঠে আহত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে রোহিত আহত অবস্থায় পড়ে আছেন, তার পাশে অন্য ক্রিকেটাররা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঐচ্ছিক অনুশীলনে ব্যাটিং করার সময় চোটে পড়েছেন রোহিত শর্মা। ডান হাতের বাহুতে ব্যথা পাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভারত অধিনায়কের খেলা নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।

মঙ্গলবার অনুশীলনে বল থ্রো ডাউনের বিপরীতে ব্যাট করছিলেন রোহিত। একটি বল তার ডান হাতের বাহুতে আঘাত হানে। ব্যথা পাওয়ায় ব্যাটিং ছেড়ে দেন। বেশ যন্ত্রণা যে হচ্ছিল, সেটি রোহিতের চোখে-মুখেই স্পষ্ট ধরা দেয়।

রোহিতের ডান হাতে বরফ বেঁধে প্রাথমিক চিকিৎসা দেয়া দেয়া হয়। অনুশীলনের জায়গায় রাখা একটি আইস বক্সের উপর বসেছিলেন তিনি। বেশ কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর অবশ্য আবারও ব্যাটিং করতে আসেন। তখন তাকে কেবল রক্ষণাত্মক শট খেলতে দেখা যায়। থ্রো ডাউন দিলেও খুব বেশি জোরে বল ছোড়া হচ্ছিল না রোহিতকে।

এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে রোহিত নিজের ঝলক সেভাবে দেখাতে পারেননি। নেদারল্যান্ডসের বিপক্ষে ফিফটি করলেও বাকি ম্যাচগুলোতে ব্যাট একেবারেই হাসেনি। পাকিস্তানের বিপক্ষে ৫, সাউথ আফ্রিকার বিপক্ষে ১৫, বাংলাদেশের বিপক্ষে ২ ও জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ রান করেছেন।

বিষয়:টি-টুয়েন্টি ইংল্যান্ড টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ টি-টুয়েন্টি ভারত রোহিত সেমিফাইনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…