ক্রিকেট

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড

টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনাল

ক্রিকেট মাঠে দুই দলের অধিনায়করা টসের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে দুই দলের অধিনায়করা টসের জন্য প্রস্তুত, দর্শকরা স্ট্যান্ডে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আকাশে মেঘের ঘনঘটা, যেকোনো সময় নামতে পারে বৃষ্টি। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় পেসাররা বল হাতে জ্বলে উঠতে পারেন। বৃষ্টি আইনের সমীকরণ সামনে আসতে পারে। সবদিক বিবেচনায় টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

মেলবোর্নে রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলা শুরুর সূচি। দুদলের একাদশে নেই কোনো পরিবর্তন। সেমিফাইনালে খেলা একাদশ নিয়েই ফাইনাল মহারণে নামছেন বাবর-বাটলার।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম বললেন, টসে জিতলে তিনিও ফিল্ডিং বেছে নিতেন।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি।

বিষয়:টস টি-টুয়েন্টি ইংল্যান্ড টি-টুয়েন্টি পাকিস্তান টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ ফাইনাল মেলবোর্ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…