চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন হতে ১৩৮ চাই ইংল্যান্ডের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বোর্ডে রান বাড়িয়ে নেয়ার চেষ্টায় সফল হয়নি পাকিস্তান। স্যাম কারেন ও আদিল রশিদের বোলিংয়ের সামনে পারেনি সুবিধা করবে। বাবর আজমের দলের পুঁজি দেড়শ কাছেও যায়নি। টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে ইংল্যান্ডের প্রয়োজন ১৩৮ রান।

মেলবোর্নে বৃষ্টি শঙ্কার মাঝে শুরু হয়েছে খেলা। টসে হেরে আগে ব্যাট করা পাকিস্তান ৮ উইকেটে ১৩৭ রান তুলেছে। কেউ পাননি ফিফটির দেখা।

রোববার ফাইনালের প্রথম বলটি নো করে বসেন স্টোকস। পরের বলটি ইংলিশ তারকা করেন ওয়াইড। ফ্রি-হিট কাজে লাগাতে পারেননি রিজওয়ান। প্রথম বৈধ বলটি থেকে আসেনি কোনো রান।

ঘটনাবহুল প্রথম ওভারের চতুর্থ বলে মিডঅনে বল ঠেলে ঝুঁকি নিয়ে রান নিতে দৌড়ান রিজওয়ান। বল চলে যায় জর্ডানের হাতে। দ্বিধা তৈরি হওয়ায় দৌড় থামান রিজওয়ান, পরে আবার ছুটতে থাকেন। জর্ডানের থ্রো স্টাম্পে লাগলে রান আউট হতেন রিজওয়ান।

রানআউট থেকে বেঁচে গেলেও ইনিংস লম্বা করতে পারেননি রিজওয়ান। পেসার কারেনের অফ স্টাম্পের উপরের বলে শট খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে স্টাম্প এলোমেলো করে ফেলেন। এক ছক্কায় তার ১৫ রানের ইনিংস থামে।

পাওয়ার প্লের ৬ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ১ উইকেটে ৩৯ রান। অষ্টম ওভারে বল হাতে নিয়ে উইকেটের দেখা পান আদিল রশিদ। লং অনে স্টোকসের হাতে ধরা পড়েন এক চারে ৮ রান করা হারিস।

Reneta

তৃতীয় উইকেট জুটিতে ৩৯ রান যোগ করেন বাবর ও মাসুদ। লিভিংস্টোনের করা একাদশতম ওভারে ১৬ রান তুলে নেয় পাকিস্তান, দিতে থাকে বড় স্কোরের ইঙ্গিত।

পরের ওভারে আবারও ইংল্যান্ডকে উইকেট এনে দেন রশিদ। তার গুগলি একেবারে নিচু হয়ে যায়। ২৮ বলে ২ চারে ৩২ রান করা বাবর স্টাম্প বাঁচাতে পেছনে গিয়ে কাট শট খেলতে চেয়েছিলেন। বল ব্যাটের মাঝে লেগে নন স্ট্রাইক প্রান্তে চলে যায়। ডানদিকে ঝাঁপিয়ে আদিল নেন দারুণ ক্যাচ। ওই ওভারে তুলে নেন মেডেন।

১৩তম ওভারে স্টোকসের বাউন্সারের কাছে কুপোকাত হন রানের খাতা না খোলা ইফতিখার। তিনি ব্যাট সরিয়ে নেয়ার চেষ্টা করলেও বল কানায় লেগে বাটলারের গ্লাভসে জমা হয়।

দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানকে পথ দেখাতে থাকে শান মাসুদ ও শাদাব খান। দুজনে দ্রুত রান তুলতে থাকেন। মাসুদের বিদায়ে ভাঙে ৩৬ রানের পঞ্চম উইকেট জুটি। ২৮ বলে ২ চার ও এক ছক্কায় ৩৮ রান করার পর কারেনের বলে ফ্লিক শট খেলে মিডউইকেটে লিভিংস্টোনের তালুবন্দি হন মাসুদ।

১৮তম ওভারে ১৪ বলে ২ চারে ২০ রান করে শাদাব ক্রিজ ছাড়েন। জর্ডানের বলে উড়িয়ে মারতে গিয়ে মিডঅফে ওকসের হাতে ধরা পড়েন। নিজের চতুর্থ ও শেষ ওভারে ৫ রান করা নেওয়াজের উইকেটও নেন কারেন। চ্যালেঞ্জিং স্কোর পাওয়ার আশায় পাকিস্তান বড় ধাক্কা খায়।

শেষ ওভারে বল হাতে নেন জর্ডান। প্রথম দুই বলে রান নিতে না পারা ওয়াসিম ৪ রান করে লিভিংস্টোনের ক্যাচ হন। জর্ডান ৫ রানের বেশি খরচ করেননি।

বল হাতে ঝলসে উঠে রেকর্ড গড়েছেন কারেন। টি-টুয়েন্টি বিশ্বকাপের কোনো আসরে ইংলিশ বোলারদের মধ্যে তিনিই এখন সর্বাধিক শিকারি। ২০১০ বিশ্বকাপে রায়ান সাইডবটম ও গ্রায়েম সোয়ান এবং ২০১৬ বিশ্বকাপে ডেভিড উইলি নিয়েছিলেন ১০ উইকেট। কারেনের উইকেট সংখ্যা এখন ১৩।

৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট পাওয়া কারেন এখন টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে তৃতীয় সেরা বোলিং ফিগারের মালিক। ২০১২ বিশ্বকাপে ১২ রান খরচায় ৪ উইকেট পেয়েছিলেন লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস। একই ম্যাচে ৯ রান দিয়ে ৩ উইকেট নেন সুনীল নারিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারেনটি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ফাইনালমেলবোর্নলিড টি-টুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT