চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষাই হারিয়ে ফেলেছেন ফাইনাল ও টুর্নামেন্টসেরা কারেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বল হাতে আসরজুড়ে আলো ছড়িয়েছেন স্যাম কারেন। ফাইনালেও সেরাটা দিয়ে শিরোপা জেতাতে রাখলেন দারুণ ভূমিকা। ফাইনালসেরা তো বটেই, সিরিজসেরার পুরস্কারটাও তাই গেছে ইংল্যান্ডের তারকা পেসারের ঝুলিতে।

৬ ম্যাচে ৬.৫৩ ইকোনমি রেট ও ১০.৫ স্ট্রাইক রেটে ১৩ উইকেট নিয়েছেন ২৪ বর্ষী ইংলিশ পেসার। পাকিস্তানের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ঝলসে উঠে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে কারেন নিয়েছেন ৩ উইকেট।

কারেন এখন টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইতিহাসের তৃতীয় সেরা বোলিং ফিগারের মালিক। ২০১২ বিশ্বকাপে ১২ রান খরচায় ৪ উইকেট নিয়েছিলেন লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস। একই ম্যাচে ৯ রান দিয়ে ৩ উইকেট নেন সুনীল নারিন।

টি-টুয়েন্টি বিশ্বকাপের কোনো আসরে ইংলিশ বোলারদের মধ্যে কারেনই এখন সর্বাধিক উইকেট শিকারি। ২০১০ বিশ্বকাপে রায়ান সাইডবটম ও গ্রায়েম সোয়ান এবং ২০১৬ বিশ্বকাপে ডেভিড উইলি নিয়েছিলেন ১০ উইকেট।

এত এত অর্জন। আসরের সেরা খেলোয়াড় হিসেবে নামটা উচ্চারণ হতে চলেছে, অনুমিতই ছিল। সেই ঘোষণা হতেই উচ্ছ্বসিত কারেন বললেন, ‘কিছুটা ভাষা হারিয়ে ফেলেছি। আমরা শিরোপা জয় উপভোগ করতে যাচ্ছি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়া কতই না আনন্দের!’

ম্যাচসেরার পুরস্কারটি অবশ্য ৪৯ বলে ৫ চার ও এক ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকা বেন স্টোকসের পাওয়া উচিৎ ছিল বলেই মত কারেনের।

Reneta

‘মনে করি না এটা আমার পাওয়া উচিৎ। স্টোকসি যেভাবে ক্রিজে খেলেছে, এটা তার পাওয়া উচিৎ। চ্যাম্পিয়ন হওয়া উদযাপন করাটা খুব বিশেষ কিছু।’

ফাইনালের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট পেসার বলেছেন, ‘মেলবোর্নে বড় বর্গাকার বাউন্ডারি ছিল। জানতাম ব্যাটাররা স্কয়ার দিয়ে মারার চেষ্টা করবে। যতটা ভেবেছিলাম উইকেট ততটা ভালো ছিল না। ধীরগতির বল দিয়ে উইকেটে বল করে গিয়েছি এবং ব্যাটাররা কী করতে চাইছে তা অনুমান করতে থাকি।’

‘প্রথমবারের মতো বিশ্বকাপ খেললাম এবং আমরা জিতেছি। টুর্নামেন্টে এসে মানিয়ে নিতে চেয়েছিলাম। ডেথ ওভারে আগে খুব বেশি বোলিং করিনি, এটি এমন এক ক্ষেত্র যেখানে আরও উন্নতি করতে চাই। আমার ব্যাটিংয়েও উন্নতি করতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কারেনচ্যাম্পিয়নটি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ফাইনালমেলবোর্নলিড টি-টুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

এপ্রিল ২১, ২০২৬

৬০ দিনের বিএনপি সরকারের সামনে ‘অন্যরকম চ্যালেঞ্জ’

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ

এপ্রিল ২১, ২০২৬

রিয়াল কোচের মতে লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ ‘জেতা সহজ’

এপ্রিল ২১, ২০২৬

টিম কুকের বিদায়, অ্যাপলে নতুন অধ্যায়

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT