চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁপছে নেদারল্যান্ডস, আশা বুনেছেন তাসকিনরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ন ২৪, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বোর্ডে ১৪৪ রানের লড়াকু পুঁজি জমিয়ে জয়ের আশা বুনতে শুরু করেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের পেস তোপে ইনিংসের প্রথম দুই বলে উইকেট হারানো নেদারল্যান্ডসের ৬ ওভারে ৪ উইকেট গেছে ৩২ রানে।

কলিন অ্যাকেরম্যান ২২ বলে ৩ চারে ২১ ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৪ বলে ৩ রানে ক্রিজে আছেন।

তাসকিনের প্রথম ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল। ডাচ ওপেনার বিক্রমজিৎ সিংয়ের ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে ইয়াসিরের হাতে চলে যায়। বল মাটিতে লেগেছিল কিনা, সেজন্য টিভি আম্পায়ারের সাহায্যের দরকার পড়ে। টিভি আম্পায়ার আউট দিলে শূন্য রানে উইকেট হারায় কমলা জার্সিধারীরা।

পরের বলটিও অফ স্টাম্পের বাইরে করেন তাসকিন। বাস ডে লেডের ব্যাটে লেগে বল সোহানের গ্লাভসবন্দি হয়। টানা দুই বলে ২ উইকেট নিয়ে তাসকিন হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন।

চতুর্থ ওভারে বল হাতে নেন সাকিব আল হাসান। প্রথম বলে ছক্কা হজম করলেও দ্বিতীয় বলে ৮ রান করা ম্যাক্স ও’ডাউড হন রান আউট। বলটিতে দারুণ ফিল্ডিংয়ে বাউন্ডারিতে ঠেকান আফিফ। দ্বিতীয় রান নিতে গিয়ে দুই ব্যাটারের মাঝে হয় ভুল বোঝাবুঝি। ক্রিজের মাঝ পর্যন্ত দৌড়ে ও’ডাউড আবার ফিরে যাওয়ার চেষ্টা করলেও সফল হননি, সাকিব বল ধরে স্টাম্প ভেঙে দেন।

দুই বল পর টম কুপার অযথাই দৌড়ে রানের খাতা না খুলেই হন রান আউট। নাজমুল হোসেন শান্তর ছোড়া বল ধরে স্টাম্প ভেঙে দেন সোহান।

Reneta

এর আগে ভালো শুরুর পর মিডলঅর্ডারের ধসে পথ হারানো বাংলাদেশকে দেড়শর কাছে নিয়েছেন আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটে ১৪৪ রানের লড়াকু পুঁজি পেয়েছে টাইগাররা।

টি-টুয়েন্টিতে বাংলাদেশের বছরসেরা ওপেনিং জুটি গড়ে সকালটায় ভালো এনে দিয়েছিলেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। তাদের ৪৩ রানের জুটি ভাঙার পর হঠাৎ ব্যাটিংয়ে নামে ধস। টপাটপ হারিয়ে বসে ৫ উইকেট, ৩৩ রানের মধ্যে।

বিপর্যয়ের পর সোহানকে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন আফিফ। তিনি ২৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৮ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। শেষদিকে মোসাদ্দেক হোসেন ১২ বলে ২ চার ও এক ছক্কায় ২০ রানের অপরাজিত ক্যামিও ইনিংস দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি নেদারল্যান্ডসটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২হোবার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT