রাত পোহালে সুপার টুয়েলভের লড়াই শুরুর অপেক্ষায় টি-টুয়েন্টি বিশ্বকাপ। শনিবার স্বাগতিক অস্ট্রেলিয়া এবং তাসমানপাড়ের প্রতিবেশী নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে সিডনিতে শুরু হবে মারকাটারি ক্রিকেট আসরটির মূলপর্ব।
প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে আসা চার দল আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করা আট দলের সঙ্গে যোগ দিলো।
প্রথম রাউন্ডে এ-গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া শ্রীলঙ্কা ও বি-গ্রুপ রানার্সআপ আয়ারল্যান্ড গ্রুপ-১ এ পড়েছে। গ্রুপ-২ তে খেলবে এ-গ্রুপ রানার্সআপ নেদারল্যান্ডস ও বি-গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে। এই গ্রুপে আছে সাকিব আল হাসানের বাংলাদেশ।
সিডনি এবং অ্যাডিলেডে ৯ ও ১০ নভেম্বর হবে দুই সেমিফাইনাল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে ১৩ নভেম্বর শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে নামবে পর্দা।
সুপার টুয়েলভ
গ্রুপ-১: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড
গ্রুপ-২: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস







