অস্ট্রেলিয়ায় চলতি বিশ্বকাপে বাছাইপর্বে খেলতে হয়নি বাংলাদেশকে। বছরখানেক আগে র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকায় সরাসরি মূল পর্বে খেলছে লাল-সবুজের দল।
সুপার টুয়েলভে বাংলাদেশ আছে গ্রুপ-২তে। সেখানে সাকিব আল হাসানের দলের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা ও প্রথম রাউন্ড থেকে আসা দুটি দল। যার একটি বাছাইয়ে এ-গ্রুপ রানার্সআপ নেদারল্যান্ডস ও অন্যটি বি-গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে।
এক নজরে বাংলাদেশের ম্যাচের সময়-সূচি
২৪ অক্টোবর
বাংলাদেশ-নেদারল্যান্ডস (সকাল ১০টা, হোবার্ট)
২৭ অক্টোবর
বাংলাদেশ-সাউথ আফ্রিকা (সকাল ৯টা, সিডনি)
৩০ অক্টোবর
বাংলাদেশ-জিম্বাবুয়ে (সকাল ৯টা, ব্রিসবেন)
২ নভেম্বর
বাংলাদেশ-ভারত (দুপুর ২টা, অ্যাডিলেড)
৬ নভেম্বর
বাংলাদেশ-পাকিস্তান (সকাল ১০টা, অ্যাডিলেড)
***সূচি বাংলাদেশ সময় অনুযায়ী।








