চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীকে গুঁড়িয়ে হেসেখেলে এক জয় সিলেটের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট টাইটানসের বিপক্ষে ভয়াবহ ব্যাটিং বিপর্যয় দেখেছে নোয়াখালী এক্সপ্রেস। হারেরবৃত্তে ঘুরতে থাকা দলটি আসরে টানা চতুর্থ হার দেখল। সঙ্গে বিপিএল ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানে অলআউট হওয়ার তালিকায় নাম লিখিয়েছে নোয়াখালী। নাসুম আহমেদের ঘূর্ণিতে ৬১ রানে তাদের গুটিয়ে দেয়া সিলেট জিতেছে ৬ উইকেট ও ৬৮ বল হাতে রেখে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টসে জিতে আগে ব্যাটে নামে নোয়াখালী। ১৪.২ ওভারে ৬১ রানে থামে হায়দার আলীর দল। যা বিপিএল ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন স্কোর। ২০১৬ সালে খুলনা টাইটানসকে ৪৪ রানে গুটিয়ে দিয়েছিল রংপুর রাইডার্স। যা প্রতিযোগিতায় সর্বনিম্ন স্কোরের শীর্ষে। জবাবে ৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে সিলেট।

অল্পরানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। দ্বিতীয় ওভারে বিলাল সামির বলে ১ রানে বোল্ড হয়ে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। পরে তৌফিক খানের ঝড়ো ইনিংসে জয়ের ভিত হয়ে যায় স্বাগতিকদের। তৌফিকের ব্যাট থেকে আসে ৭ চারে ১৮ বলে ৩২ রান।

Banglabid

চারে নেমে দ্রুত আউট হন আফিফ হোসেন। ৫ বলে ২ রান আসে তার ব্যাটে। একই ওভারে ২৩ বলে ২৪ রান করে আউট হন জাকির হোসেন। মঈন আলী সিঙ্গেল নিয়ে জয় নিশ্চিত করেন। নোয়াখালীর হয়ে ৩ উইকেট নেন জহির খান।

এর আগে ব্যাটে নেমে নোয়াখালীর কেবল দুজন দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। হাবিবুর রহমান সোহান ১৮ এবং মাহিদুল ইসলাম অঙ্কন ২৫ রান করেন।

বাকিদের সর্বোচ্চ ৬ রান করেন সৌম্য সরকার। রানের খাতা খোলার আগে ফিরেছেন ৪ ব্যাটার। ১ রান করে এনেছেন মোহাম্মদ নবি ও আবু জায়েদ রাহী। হায়দার আলি ৫ ও মুনিম শাহরিয়ার ৪ রান করেন।

Reneta

নাসুমের ৫ উইকেটের ম্যাচে একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই ও মেহেদী হাসান মিরাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০২৬বিসিবিলিড স্পোর্টসসিলেটসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT