স্মরণকালের ভয়াবহ বন্যায় চরম দুর্যোগে পড়েছে সিলেট ও সুনামগঞ্জের প্রায় ৪০ লাখ মানুষ। কোনভাবে উঁচু জায়গায় আশ্রয় নিতে পারলেও খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কটে আছেন তারা।
সেনাবাহিনী ও নৌবাহিনীসহ স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযানের পাশাপাশি ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। দুই জেলার সবকটি উপকেন্দ্রে পানি ঢুকে পড়ায় পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছে সুনামগঞ্জ ও সিলেট। বিমানবন্দরের পর সিলেট রেল স্টেশনও বন্ধ হয়ে গেছে।






