চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লে-অফের অপেক্ষা বাড়ল কুমিল্লার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
কুমিল্লা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে সুযোগ ছিল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে প্লে-অফ নিশ্চিতের। তবে তা করতে পারেনি লিটন-কায়েসরা। সিলেটের কাছে হার দেখেছে ১২ রানে। তাতে অপেক্ষা বেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্লে-অফ নিশ্চিতে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনে প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে সিলেট। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৭৭ রান করে। জবাবে ৬ উইকেটে ১৬৫ রানে থামে কুমিল্লা।

ম্যাচে নামার আগে কুমিল্লার পয়েন্ট ছিল ৯ ম্যাচে ১৪। ২ পয়েন্ট পেলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যেত তাদের। যদিও পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে প্লে-অফের দৌড়ে সবার থেকে এগিয়ে আছে তারা।

অন্যদিকে কুমিল্লার বিপক্ষে জয়টি অবশ্য সিলেটের জন্য স্বান্তনাস্বরূপ। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গেছে তারা। ১১ ম্যাচে কেবল জয় পেয়েছে চারটিতে। ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের ছয়ে।

১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স, সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। সমান ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বরিশাল। ১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চারে চট্টগ্রাম। ১০ ম্যাচে পাঁচ জয়ে পাঁচে খুলনা। তিন দলই টিকে আছে প্লে-অফের দৌড়ে। আর দুর্দান্ত ঢাকা আসর শেষ করেছে মাত্র ১টি জয় নিয়ে।

সিলেটের হয়ে ঝলক দেখিয়েছেন বেনি হাওয়েল। চারটি ছক্কা ও ছয়টি চারে ৩১ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। কেন্নার লুইস করেছেন ২৫ বলে ৩৩ রান। এছাড়া মোহাম্মদ মিঠুন করেন ২০ বলে ২৮ রান। বাকীদের মধ্যে জাকির হাসান ১৮ রান শান্ত ১২ রান করেন।

Reneta

বল হাতে কুমিল্লার রিশাদ হোসেন ও সুনিল নারিন দুটি করে উইকেট নেন। মুশফিক হাসান নেন একটি।

জবাবে নেমে ব্যাটিং ব্যর্থতা দেখেছে কুমিল্লা। অধিনায়ক লিটন কুমার দাস টেনে নিয়েছেন দলকে। তিনটি ছক্কা ও ৭টি চারে ৫৮ বলে করেন ৮৫ রান। শেষের দিকে আন্দ্রে রাসেল ১৪ বলে ২৩ রান করেন। এছাড়া তাওহীদ হৃদয় ১৫ বলে ১৭ রান জনসন চার্লস ২১ বলে ১২ রান করেন।

সিলেটের হয়ে তানজিম হাসান সাকিব নেন তিনটি। এছাড়া সামিত প্যাটেল, শফিকুল ইসলাম ও বেনি হাওয়েল একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সবিপিএল-২০২৪লিটনলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্সহাওয়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তথ্য কমিশনে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নিয়োগের দাবি

আগস্ট ৬, ২০২৬

২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের, গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য

আগস্ট ৬, ২০২৬

‘দুইতিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ’

আগস্ট ৬, ২০২৬

উন্মুক্ত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT