চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানার হ্যাটট্রিক ছাপিয়ে নাটকীয় ম্যাচে সিলেটের প্রথম জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: ঘরের মাঠে প্রথম ম্যাচে জয় না পেলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে সিলেট টাইটানস। সাইম আইয়ুব ও খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে নোয়াখালী এক্সপ্রেসকে অল্প রানেই আটকে দেয় মেহেদী হাসান মিরাজের দল। তবে ব্যাটে নেমে শুরুটা ভালো করলেও শেষদিকে রূপ নেয় নাটকীয়তায়। নিজের শেষ ওভারে হ্যাটট্রিক করে নোয়াখালীকে ম্যাচে ফেরান মেহেদী হাসান রানা। এই পেসার ৩৪ রানে ৪ উইকেট নেন। তাতেও রক্ষা হয়নি নোয়াখালীর। সিলেট শেষ বলে নাটকীয় ম্যাচ জিতে নেয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে নোয়াখালীকে আগে ব্যাটিংয়ে পাঠান সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ পুঁজি পায় বিপিএলের নবাগত দল নোয়াখালী। জবাবে পুরো ২০ ওভার খেলে এক উইকেটে জয় পায় সিলেট।

১৪৪ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই ফিরে যান সাইম আইয়ুব। চাপ কাটিয়ে ওঠার আগেই ৯ রানে বোল্ড করে করে রনি তালুকদারকে ফেরান হাসান মাহমুদ। এরপর ১২ বলে ১৩ করে জাকির হাসান আউট হলে হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও মিরাজ।

Banglabid

অবশ্য দলকে জিতিয়ে ফিরতে পারেননি ইমন। ব্যক্তিগত ৬০ রানে তিনি জহির খানের বলে বোল্ড হয়ে যান। আর তাতেই মিরাজের সঙ্গে তার জুটি ভাঙে ৮৩ রানে। এরপর ব্যাটিংয়ে নামা আফিফ হোসেন ধ্রুবও বেশিক্ষণ টিকতে পারেননি। তাকে আউট করেন রেজাউর রহমান রাজা। এই পেসারের বলে শর্ট ফাইন লেগে দারুণ ক্যাচ নিয়েছেন হাসান।

একপ্রান্ত আগলে রাখা মিরাজও ফিরে যান শেষদিকে। তিনি ৩৭ বলে ৩৩ রান করে আউট সাইড এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন রানার বলে। মিরাজকে আউট করার পরের বলে রানা এলবিডব্লিউ করে আউট করেন নাসুম আহমেদকে। এরপর হ্যাটট্রিক বলে খালেদ আহমেদকে আউট করেছেন।

ফলে বিপিএলে প্রথম হ্যাটট্রিকের দেখা পান এই পেসার। খালেদ লংঅনে ইহসানউল্লাহকে ক্যাচ দিয়ে রানার হ্যাটট্রিক শিকার হয়েছেন। শেষদিকে ১৩ বলে ১৬ রান করে সিলেটের জয়ের আশা দেখাচ্ছিলেন ইথান ব্রুক। তবে রান নিতে গিয়ে উইকেটের মাঝে পড়ে গিয়ে রানআউট হন তিনি।

Reneta

এক বলে দুই রানের সমীকরণের সামনে দাঁড়ায় সিলেট। সেই সময় ওয়াইড করে বসেন সাব্বির হোসেন। ফলে ম্যাচ টাই হয়ে যায়। শেষ বলে এক রান নিয়ে সিলেটকে ম্যাচ জেতান সালমান ইরশাদ। রানার ৪ উইকেট ছাড়াও দুটি উইকেট নেন হাসান। পাশাপাশি একটি করে উইকেট নেন রাজা ও জহির।

এরআগে সিলেট স্টেডিয়ামে ধীর গতিতে ব্যাট করা নোয়াখালী দেড়শ রানের পথে ছিল। খালেদ শেষ ওভারে ২ উইকেট নিয়ে সেই সম্ভাবনা নাকচ করে দেন। সিলেটের এ পেসার হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। শেষ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে তার শিকার হন জাকের আলী অনিক ও রেজাউর রহমান রাজা। শেষ পর্যন্ত হ্যাটট্রিক হয়নি, খালেদ শেষ দুই বলে দেন ৭ রান।

মোহাম্মদ আমির মাজ সাদাকাতকে প্যাভিলিয়নে ফেরানোর পর খালেদ নিয়েছিলেন হাবিবুর রহমান সোহান ও হায়দার আলির উইকেট। এই তিন ব্যাটারই রানের খাতা খুলতে পারেননি, সাদাকাত ডাক মারেন ১ বলে, হাবিবুর ২ ও হায়দার ৩ বলে।

খালেদ ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আইয়ুব নেন ২ উইকেট। আমির ২৫ রান খরচ করে নেন এক উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোয়াখালীবিপিএল-২০২৬মেহেদী হাসান রানালিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT