চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিঙ্গান্তরিত সাঁতারুদের জন্য আসছে ‘ওপেন ক্যাটাগরি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ২০, জুন ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

আন্তর্জাতিক সাঁতার সংস্থা (ফিনা) লিঙ্গান্তরিত অ্যাথলেটদের অংশগ্রহণের জন্য ‘ওপেন ক্যাটাগরি’ নীতি চালু করছে। নতুন নীতিতে প্রতিযোগীদের ১২ বছর বয়সের মধ্যে লিঙ্গান্তরিত হওয়ার প্রমাণ লাগবে, যাতে মেয়েদের প্রতিযোগিতায় তারা অংশ নিতে পারে।

হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় হওয়া কংগ্রেসে ১৫২টি দেশের সাঁতার ফেডারেশনের সদস্যদের ভোটাভুটিতে বিষয়টির নিষ্পত্তি হয়েছে। তৃতীয় লিঙ্গের অ্যাথলেটদের অংশ নেয়ার বিষয়ে নতুন নীতির পক্ষে শতকরা ৭১ ভাগ ভোট পড়েছে।

পরে ফিনা জানাচ্ছে, লিঙ্গান্তরের মাধ্যমে ছেলে থেকে মেয়ে হওয়া ক্রীড়াবিদরা কেবল তখনই প্রতিদ্বন্দ্বিতার যোগ্য হবেন, যখন তারা বয়ঃসন্ধিকালে এসে পৌঁছাননি অথবা ১২ বছর বয়সের আগে বয়ঃসন্ধিকাল হওয়ার লক্ষণগুলো শারীরিকভাবে অনুভব করেননি।

ফিনা সভাপতি হুসেন আল-মুসাল্লাম বলেছেন, ‘প্রতিযোগিতার জন্য আমাদের ক্রীড়াবিদদের অধিকার রক্ষা করতে হবে। ইভেন্টগুলোতে বিশেষ করে ফিনার প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে প্রতিযোগিতামূলক ন্যায্যতা রক্ষা করতে হবে।’

ফ্রি-স্টাইল সাঁতারু লিয়া থমাস পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হয়ে ২০১৭-২০১৯ সাল পর্যন্ত ছেলেদের ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরে লিঙ্গান্তর ও প্রয়োজনীয় হরমোন থেরাপির শেষে তিনি চলতি বছর মেয়েদের ইভেন্টে অংশ নেন।

লিঙ্গান্তরিত হওয়া প্রথম সাঁতারু হিসেবে ২৩ বর্ষী থমাস মেয়েদের ৫০০ মিটার ফ্রি-স্টাইলে এনসিএএ চ্যাম্পিয়ন হওয়ার পর তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিনালিড স্পোর্টসসাঁতার
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT