ভিডিও নিউজ

স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। আয়োজনে সারাদেশ থেকে আসা স্বর্ণ কিশোরী ও স্বর্ণ কিশোররা ছিলেন। কিশোর-কিশোরীদের সুস্থ বিকাশ, আত্মবিশ্বাস ও নেতৃত্ব তৈরিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও নীতিনির্ধারকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। স্বর্ণ-কিশোরী ফাউন্ডেশনের প্রধান ও সিইও ডক্টর ফারজানা রশীদ ব্রাউনিয়া বলেন, অতীতের মতো আগামীদিনেও নিষ্ঠাবান ও দেশপ্রেমিক মানুষ বের হবে এই সংগঠন থেকে।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…