চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসিত ‘সুড়ঙ্গ’র টিজার, বিজিএম নিয়ে নকলের অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ০৬, জুন ২০২৩
বিনোদন
A A

নাটকে দীর্ঘ সময় পার করে সিনেমায় এলেন আফরান নিশো। তার প্রথম ছবি ‘সুড়ঙ্গ’ মুক্তি পেতে যাচ্ছে ঈদুল আজহায়। তার আগে সোমবার ছবির ফোরটেস্ট টিজার প্রকাশ করা হয়। সংলাপ ছাড়াই টিজারটি নেটিজেনদের নজর কাড়লেও অভিযোগ উঠেছে বিজিএম (ব্যাকগ্রাউন্ড মিউজিক) নিয়ে!

টিজারটি প্রকাশ্যে আসার পরই নিশো এবং এর পরিচালক রায়হান রাফীকে প্রশংসার পাশাপাশি শুনতে হচ্ছে সমালোচনাও! চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে অনেকেই ‘সুড়ঙ্গ’র টিজারে ব্যবহৃত বিজিএম ট্র্যাকটির বিরুদ্ধে নকলের অভিযোগ তুলেন।

সমালোচকদের অনেকে মূল বিজিএম ট্র্যাকটির ইউটিউব লিঙ্ক শেয়ার করেছেন। সেটি ঘেঁটে দেখা যায়, ফ্রেশম্যান সাউন্ডের লাইসেন্স করা এই ট্র্যাকটির নাম কিলার গেম। যা হুবহু ব্যবহার হয়েছে ‘সুড়ঙ্গ’র অফিসিয়াল ফোরটেস্টে টিজারে।

টিজারের বিজিএম নকলের অভিযোগ প্রসঙ্গে পরিচালক রায়হান রাফী কথা বলেছেন গণমাধ্যমের সাথে। এ বিষয়ে রাফীর বক্তব্য,‘আমি চাইলেও এখন অন্যের মিউজিক চুরি করতে পারবো না। কেউ সেটা বের করার আগে ফেসবুক ইউটিউবই আমাকে ক্লেইম দেবে। মামলা মোকদ্দমা জরিমানা অভিযোগ তো পরের বিষয়। এই ট্র্যাকটি প্রোডাকশন হাউজ আলফা আই আন্তর্জাতিক একটি মিউজিক প্রতিষ্ঠান থেকে ১৬ মে বাণিজ্যিক ব্যবহারের জন্য কিনে নিয়েছে। সেই সার্টিফিকেটও আছে।’

নাটকে শীর্ষ অভিনেতাদের একজন নিশো। ছোটপর্দার দর্শকদের কাছে তিনি পরীক্ষিত অভিনেতা। সেই সব দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ‘সুড়ঙ্গ’ তিনি চলচ্চিত্রে অভিষিক্ত হতে যাচ্ছেন এই তারকা। তার বিপরীতে সঙ্গে আছেন তমা মির্জা। সুড়ঙ্গ’র চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। প্রযোজনা করছে আলফা আই স্টুডিওজ ও চরকি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোঈদের ছবিটিজারনিশোরাফীরায়হান রাফীলিড বিনোদনসিনেমাসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT