সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলার লাইভ স্ট্রিমিং শুরু

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি, যেখানে গুরুত্বপূর্ণ মামলার শুনানি ও লাইভ স্ট্রিমিং হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রায় চার বছর পর জাতীয় গুরুত্বপূর্ণ মামলাগুলির লাইভ স্ট্রিমিং শুরু করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট।
যার ফলে অনলাইনে একসঙ্গে তিনটি সাংবিধানিক বেঞ্চের শুনানি দেখা যায়। সুপ্রিম কোর্টের একটি প্ল্যাটফর্ম থেকে ইউটিউবে স্ট্রিমিং সরাসরি সম্প্রচার করা হয়।
দর্শকরা তাদের বাড়িতে বসে সুপ্রিম কোর্টের শুনানি দেখতে পারবেন। আদালতের শুনানি লাইভ টেলিকাস্টের সিদ্ধান্ত বর্তমান প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে সব বিচারপতির বৈঠকে নেওয়া হয়েছিল।
মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মামলার লাইভ স্ট্রিমিং
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূ়ড়ের নেতৃত্বের শিবসেনার ভাঙন সংক্রান্ত মামলার শুনানিতে লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মামলাটি শিবসেনার একনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরের গোষ্ঠীর মধ্যে। এছাড়াও দিল্লির সঙ্গে কেন্দ্রের মামলা এবং ৩৭০ ধারা বাতিল চ্যালেঞ্জ করা মামলার লাইভ স্ট্রিমিং করার কথা। এই বিষয়টি দশেরার বিরতির পরে তালিকাভুক্ত হতে পারে।
সংরক্ষণ ইস্যুর লাইভ স্ট্রিমিং
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের সংরক্ষণ ইস্যু। এই মামলাটি ১০৩ তম সংবিধান সংশোধনকে চ্যালেঞ্জ করে করা হয়েছে।
লাইভ স্ট্রিম হবে ৩০ সেকেন্ড দেরিতে
যদিও সংবেদনশীল মামলা যেমন ধর্ষণ, শারীরিক নিগ্রহ, পারিবারিক হিংসার ক্ষেত্রে লাইভ স্ট্রিম করতে হবে সাবধানে। এমনিতেই সমস্ত লাইভ স্ট্রিম করতে হবে ৩০ সেকেন্ড দেরিতে। যাতে আদালতের কাজ চলাকালীন যদি কোনও আইনজীবী অভদ্র আচরণ করে তা পজ করে দেওয়া যায়।

চারবছর আগে সিদ্ধান্ত নেওয়া হয়
আদালতের শুনানির লাইভ স্ট্রিমিংয়ের আদেশ দেওয়া হয়েছিল ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর। আদেশ দিয়েছিলেন, তৎকালীন প্রধান বিচারপতি দীপ মিশ্র। সেক্ষেত্রে আদেশ বাস্তবায়িত করতে ৪ বছর সময় লেগে গিয়েছে। কীভাবে রেকর্ডিং সংক্রান্ত কাদ করা হবে তা ঠিক করে দিয়েছিল ২০২১-এ সুপ্রিম কোর্টের নির্ধারিত কমিটি।
চূড়ান্ত সিদ্ধান্ত নেন বর্তমান প্রধান বিচারপতি
গত ২০ সেপ্টেম্বর বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউইউ ললিত সুপ্রিম কোর্টের একটি বৈঠকে ২৭ সেপ্টেম্বর থেকে সাংবিধানিক বেঞ্চের কার্যক্রম লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত নেন।
এর আগে গত ২৪ আগস্ট অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল পাইলট প্রজেক্ট হিসেবে শুধুমাত্র প্রধান বিচারপতির এজলাসের মামলাগুলি লাইভ স্ট্রিমিংয়ের পরামর্শ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন পাইলট প্রজেক্ট সফল হলে, আগামিদিনে সব আদালতে এই প্রকল্প চালু করা যেতে পারে। কিন্তু সোমবার আদালত জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের সব মামলাই লাইভ করা হবে।







