চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনায় পাল্টাপাল্টি উপকমিটি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৯:৫২ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের প্রধান দরজা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিতব্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার জন্য পাল্টাপাল্টি উপকমিটি ঘোষণা করেছেন আওয়ামী লীগ ও বিএনপি–সমর্থিত আইনজীবীরা।

আইনজীবী শাহ খসরুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের উপকমিটি ঘোষণা করেছেন সমিতির বর্তমান সম্পাদক (আওয়ামী লীগ সমর্থিত) অ্যাডভোকেট মো. আবদুন নূর দুলাল। এই উপ কমিটির সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান, অপূর্ব কুমার ভট্টাচার্য , আব্দুল মালেক, এস এম গোলাম মোস্তফা তারা, মো.আলতাফ হোসেন আমানি ও আবু নাসের স্বপন।গত ২৩ ফেব্রুয়ারি সমিতির কার্যকরী কমিটির সভায় ১৪ সদস্যের উপস্থিতিতেই আইনজীবী শাহ খসরুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের এই নির্বাচন উপকমিটি গঠন করা হয় বলে জানান সমিতির সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুন নূর দুলাল।

অন্যদিকে, নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক দাবি করে সমিতির সিনিয়র সহসম্পাদক মাহফুজ বিন ইউসুফ (বিএনপি–সমর্থিত) সংবাদ সম্মলনে বলেন, ২৩ ফেব্রুয়ারি সমিতির কার্যকরী কমিটির সভায় তারা (সাতজন) কয়েকজন সদস্যের সমন্বয়ে নির্বাচন উপকমিটি গঠনের প্রস্তাব করেন। গঠনতন্ত্র অনুযায়ী সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে কার্যকরী কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। তারা সমিতির কার্যকরী কমিটির সভায় সংখ্যাগরিষ্ঠ ছিলেন। তাই সংখ্যালঘিষ্ঠ সদস্যদের সমর্থনে আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামান নেতৃত্বে গঠিত সাত সদস্যের উপকমিটি নির্বাচন সংশ্লিষ্ট সব কাজ সম্পাদন করবে।এই কমিটির ঘোষিত নির্বাচন উপকমিটি সদস্যরা হচ্ছেন- এ এস এম মোক্তার কবির খান, ড.মো.গোলাম রহমান ভূইয়া, মোহাম্মদ আশরাফ-উজ্জ-জামান খান, মাহমুদ হাসান, মোহাম্মদ কামাল হোসেন ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

Banglabid

গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট (বার) আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়। ওই তফসিল অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে মনোনয়ন পত্র জমা দেয়া যাবে।৫ মার্চ বিকাল সাড়ে ৫ টায় মনোনয়ন পত্র বাছাই এবং ৮ মার্চ বিকাল ৫ টার মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় দেয়া হয়েছে। আর নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়েছে আগামী ১৫ ও ১৬ মার্চ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কাযর্করী কমিটির এই নির্বাচনে সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীআওয়ামীলীগবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইটালিতে অভিবাসী জাহাজডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৫৯

পরবর্তী

বার্সাকে হারিয়ে আলমেরিয়ার চমক, ব্যবধান কমালো রিয়াল

পরবর্তী
ফুটবল খেলোয়াড়রা মাঠে আনন্দ ও উত্তেজনা প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সাকে হারিয়ে আলমেরিয়ার চমক, ব্যবধান কমালো রিয়াল

খালেদা জিয়া হাসপাতালে নেওয়া হবে বিকেলে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে বিকেলে

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT