বাংলাদেশ

কাকরাইল মসজিদের সামনে সাদপন্থীরা, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

কাকরাইল মসজিদের সামনে সাদপন্থীদের সমাবেশ ও স্মারকলিপি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

কাকরাইল মসজিদের সামনে সাদপন্থীরা সমাবেশ করে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়া, প্রথম ইজতেমা করার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়েছিলেন সাদপন্থীরা। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে সাদপন্থীদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি স্মারকলিপি প্রদান করেন।

আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার সকাল ৮টা থেকে সড়কে অবস্থান নেন সাদপন্থীরা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন তারা।

এসময় সাদপন্থীরা রমনায় রাস্তার ওপর বসে পড়েন। পুলিশ বাধা দিলে তাদের কয়েকজনের প্রতিনিধি দল উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য যমুনার দিকে যান। পরে তারা প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে স্মারকলিপি প্রদান করেন ওই এলাকা ত্যাগ করেন।

সাদপন্থীদের স্মারকলিপি
সাদপন্থীদের স্মারকলিপি

সাদপন্থীরা জানান, আগামী বছর ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তারা।

তারা বলেন, মওলানা সাদ সাহেবকে আনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। গত সাত আট বছর যাবত আমাদের ওপর অনেক জুলুম অত্যাচার করা হয়েছে।

বিষয়:কাকরাইল মসজিদ সাদপন্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…