চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ১৮ অক্টোবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৩
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুস্থ সঙ্গীতের উৎকর্ষ সাধন’ এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ায় সংগীতের সবচেয়ে বড় আসর ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। এবছর যার ১৮তম আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে আয়োজনে মূল পৃষ্টপোষক হিসেবে যুক্ত হলো স্বনামধন্য ব্র্যান্ড সানসিল্ক

আসছে ১৮ অক্টোবর রাজধানীর হোটেল শেরাটনে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। এবারের আয়োজনে ‘আজীবন সম্মাননা’ সহ মোট ২২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।

এ আসরের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট নির্মাতা ও অভিনেতা, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার শহীদুল আলম সাচ্চু।

Banglabid

এ উপলক্ষে চ্যানেল আই স্টুডিওতে মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প পরিকল্পক। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সানসিল্কের সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার এন্ড কেয়ার সাবিত শফিউল্লাহ, ইন্টার স্পিড এর ব্যবস্থাপনা পরিচালক আদনান করিম এবং সাউথ বাংলা এগ্রো এন্ড কর্মাস ব্যাংকের পক্ষে মো. শফিউল আজম।

এবারের আয়োজনকে ঘিরে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন,  সবাইকে অনেক অনেক ধন্যবাদ দীর্ঘ ১৮ বছর ধরে আমাদের এই ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’র সাথে যুক্ত থাকার জন্য। সংগীতকে ভালোবাসে না এমন বাঙালি পাওয়া খুব কঠিন। আর চ্যানেল আইয়ের সকালটিও শুরু হয় এই সংগীতকে ঘিরেই অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’র মাধ্যমে। যেখানে ১ ঘণ্টা শিল্পীদের নানা গান আমরা প্রচার করে থাকি। চ্যানেল আই বরাবরই সংগীত নিয়ে কাজ করে আসছে, সামনেও এর সাথে যুক্ত থাকবে।

Reneta

এবারের পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো: আধুনিক গান- শ্রেষ্ঠ শিল্পী, আধুনিক গান-  শ্রেষ্ঠ সুরকার,  আধুনিক গান- শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ ব্যান্ড,  শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী, ছায়াছবির গান-শ্রেষ্ঠ শিল্পী, ছায়াছবির গান-  শ্রেষ্ঠ সুরকার, ছায়াছবির গান-শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শিল্পী, শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ যন্ত্র শিল্পী (উচ্চাঙ্গ), শ্রেষ্ঠ কন্ঠ শিল্পী (উচ্চাঙ্গ), বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ শিল্পী, বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ সুরকার, বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ অডিও কোম্পানি

এবছর আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সংগীতজ্ঞ সুজেয় শ্যাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস'১৮ তম 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস'গানচ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালকফরিদুর রেজা সাগরলিড বিনোদনসংগীতসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যাঞ্জেলিনা জোলি এখন অপেরা গায়িকা!

পরবর্তী

এত রান তাড়া করে আগে কখনও জেতেনি বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করে, উইকেটরক্ষক প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এত রান তাড়া করে আগে কখনও জেতেনি বাংলাদেশ

সোহরাওয়ার্দী কলেজের প্রশ্নপত্রে ৬১ ভুলের ছবি, বাংলা ভাষায় শিক্ষামূলক বিষয়. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাওয়ার্দী কলেজের এক প্রশ্নপত্রে ৬১ ভুল!

সর্বশেষ

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT