চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থিক প্রতারণার মামলায় ফাঁসলেন সানি দেওল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ৩১, মে ২০২৪
বিনোদন
A A

আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে বলিউড অভিনেতা সানি দেওলের বিরুদ্ধে। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৌরভ গুপ্তা তার বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন।

সম্প্রতি এক প্রেস কনফারেন্সে সৌরভ গুপ্তা জানান, সানি দেওল ২০১৬ সালে একটি ছবি করার জন্য তার কাছ থেকে টাকা নিয়েছিলেন। এবং তিনি ছবিটি শুরু করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি তৈরি হয়নি। তার সাম্প্রতিক ছবি ‘গদর ২’ ব্যাপক সাফল্যের পর তিনি ছবিটির শুটিং বন্ধ করে দেন।

সৌরভ আরো জানান, তিনি অভিনেতার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ৩০ এপ্রিল তাকে একটি নোটিশও জারি করা হয়। এই অভিযোগের এখনও কোন প্রতিক্রিয়া জানাননি সানি দেওল।

তিনি জানান, ওই ছবিতে সানিকে পারিশ্রমিক হিসেবে ৮ কোটি টাকা দেওয়ার কথা হয়েছিল। এরপর তাকে অগ্রিম ১ কোটি টাকা দিয়েছিলেন। কিন্তু ওই ছবির কাজ শুরু করার পরিবর্তে, অভিনেতা ‘পোস্টার বয়েজ’-এর শুটিং বেছে নিয়েছিলেন। এরপর অভিনেতা প্রযোজককে ছবির জন্যে আরও টাকা দিতে বলেন।

প্রযোজক আরও অভিযোগ করেন, সব মিলিয়ে এখনও পর্যন্ত সানি দেওলের অ্যাকাউন্টে ২.৫৫ কোটি টাকা পাঠিয়েছেন। তার কোম্পানির সঙ্গে ২০২৩ সালে আরও চুক্তি করেছিলেন‌ অভিনেতা। চুক্তির সময় কোনও পরামর্শ না করেই নিজের পারিশ্রমিক ৪ কোটি থেকে ৮ কোটি বাড়িয়ে দেন অভিনেতা।

‘জানোয়ার’ ও ‘আন্দাজ’ এর মতো সিনেমার জন্য পরিচিত চলচ্চিত্র নির্মাতা সুনীল দর্শনও প্রেস কনফারেন্সে সৌরভ গুপ্তার সমর্থনে উপস্থিত ছিলেন। অভিযোগ করেছেন যে তিনিও সানি দেওলের সঙ্গে একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

Reneta

তিনি বলেন, ‘সানি দেওল আমার ‘অজয়’ ছবির রাইটস কিনেছেন। বিদেশে প্রোজেকশনের জন্য এবং শুধুমাত্র অর্থ প্রদান করেছেন। বাকিটা কখনোই দেননি। পরে সানি আমাকে তার সঙ্গে একটি প্রোজেক্টে কাজ করার অনুরোধ করেন এবং বলেন, ‘আমাকে বিশ্বাস করুন, আমাকে সাহায্য করুন’ এবং আমাকে আবার টাকা দিতেও বলেছিলেন।’- নিউজ এইট্টিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থিক প্রতারণা মামলাবলিউড অভিনেতাসানি দেওল
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেম্বেলের হ্যাটট্রিকে বড় জয় ফ্রান্সের, নকআউটে নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট

জুন ২৭, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬

ভারতকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT