চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সুকুমার দাস ও কবি হানিফ খান স্মরণসভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ পূর্বাহ্ণ ১৩, মে ২০২৩
বাংলাদেশ
A A

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সুকুমার দাস ও কেন্দ্রীয় কমিটির সদস্য, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নিবেদিতপ্রাণ সংস্কৃতিকর্মী কবি হানিফ খানের স্মরণসভা হয়েছে। ১২ মে সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ। বরেণ্য দুই সংস্কৃতিজনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর এমপি, মামুনুর রশিদ, নাসিরউদ্দিন ইউসুফ, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, মানজার চৌধুরী সুইট, সানোয়ার আলম খান দুলু এবং আহমেদ গিয়াসসহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ববর্গ।

আয়োজনটি সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে সুকুমার দাস ও হানিফ খান এর ত্যাগ এবং অনন্য অবদানের কথা চির স্মরণীয় হয়ে থাকবে। তাদের মতো মানুষের প্রয়াণ সমাজে সত্যিকার অর্থেই বড় শূন্যতা সৃষ্টি করে।

প্রয়াত দুই সংস্কৃতিজনের প্রতি শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন ও আবিদা রহমান সেতুর পরিবেশনায় শোক সঙ্গীতের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্মিলিত সাংস্কৃতিক জোটসুকুমার দাসস্মরণসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT