১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের একেবারে শেষ সময়ে এসে মুক্তিবাহিনীর সাথে ভারতীয় বাহিনী যোগ হয়ে গঠিত হয় যৌথবাহিনী। সেই যৌথ বাহিনীর আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ বিমান বাহিনী। তাদের প্রথম আক্রমণ ছিল তেসরা ডিসেম্বর নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপো এবং চট্টগ্রামের তেলের ডিপোতে। উদ্দেশ্য ছিল পাকিস্তানি বাহিনীর জন্য বিমানের তেল সরবরাহ বন্ধ করে দেয়া যাতে পূর্ব পাকিস্তান অংশে তারা দূর্বল হয়ে পড়ে। ঢাকার কাছে ছত্রীসেনা অবতরণেও বিশেষ ভূমিকা রেখেছিল বিমান বাহিনী। বিজয়ের মাস ডিসেম্বরে মিথিলা নাজনীনের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্বে আজ থাকছে মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর সফল আক্রমণ প্রসঙ্গ।







