বিনোদন

সুবীর নন্দী স্মরণে নিবেদন, মিতা হক স্মরণে ছায়ানট

সুবীর নন্দী ও মিতা হকের স্মরণে ছবি, বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সুবীর নন্দী ও মিতা হকের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি, যেখানে তারা একসঙ্গে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের কিংবদন্তী শিল্পী প্রয়াত সুবীর নন্দীকে গান আড্ডায় স্মরণ করতে যাচ্ছে গানের দল নিবেদন। একই দিনে রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হককে স্মরণের উদ্যোগ নিয়েছে ছায়ানট।

শনিবার থেকে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত সুবীর নন্দীকে নিয়ে স্মরণ আয়োজনের নাম ‘দিন যায় কথা থাকে’। শনিবার (৩ জুলাই) থেকে সোমবার (৫ জুলাই), তিন দিনব্যাপী এই আয়োজনে আলোচনায় অংশ নিবেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান ও সুরস্রষ্টা শেখ সাদী খান।

নিবেদনের আয়োজনে সুবীর নন্দীর গানগুলো পরিবেশন করবেন শিল্পী সুষ্মিতা সাহা, সুমনা দাশ, ত্রিবেণী পান্না, মাহমুদুল হাসান ও মনিকা দেবনাথ কথা। অনুষ্ঠানটি নিবেদনের ফেসবুক পেজ ও ‘দিন যায় কথা থাকে’ এই ইভেন্ট এ দেখা যাবে।

অন্যদিকে জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক স্মরণে ছায়ানটের অনুষ্ঠানটির নাম ‘হে ভূবনমোহিনী’। শনিবার রাত ৮টায় ছায়ানটের ফেসবুক পেইজ ও ইউটিউবে দেখা যাবে।

বিষয়:গান ছায়ানট নিবেদন মিতা হক রফিকুজ্জামান শেখ সাদী খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…