চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শুভশ্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৪
বিনোদন
A A

বিগত ১৫-১৬ বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অত্যন্ত দাপটের সঙ্গে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। কাজের পাশাপাশি সন্তান এবং সংসার দুটোই সমান তালে সামলাচ্ছেন তিনি। তবে এত ভালো কিছুর মাঝেও কটাক্ষের শিকার হতে হলো অভিনেত্রীকে।

শুক্রবার (২২ মার্চ) নিজের ইনস্টাগ্রামের হ্যান্ডেল থেকে সবুজ টপের সঙ্গে ডেনিম শর্টস পরা নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। যার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘মেকআপ, নো ফিল্টার’। আর ছবি সহ  এই পোস্ট করতেই নেটিজেনদের ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী।

শুভশ্রীর দাবী, তার মুখে কোন মেকআপই নেই। কিন্তু অনেকেরই মনে হয়ে, শুভশ্রী মেকআপ করেছিলেন। অল্প হলেও করেছিলেন। আর তাতেই কটাক্ষ ভেসে আসতে শুরু করে। কমেন্টে এক নেটিজেনের মন্তব্য, ‘নো মেকআপ নাকি নো মেকআপ লুক কোনটা? ব্রো কারেকশন, ফেস টিন্ট, লিপ কালার, এগুলো কি মেকআপ নয়!’ অপর একজন লিখেছেন, ‘Lol, দারুণ লিপস্টিকের শেড’। কেউ লিখেছেন, ‘লিপ ড্র আর আইব্রো হয়েছে, সুন্দর লিপ কালার’।

এদিকে শুভশ্রীর সুন্দর, স্নিগ্ধ ছবিতে কটাক্ষ করে এক নেটিজেন লিখেছেন, “মুখটা ফুলে হাতির মতো হয়েছে। ঠোঁট জঘন্য। বর্ধমান থেকে যখন এসেছিল কালো ভূতনি ছিল। আবার নো মেকআপ ইডিয়ট।” কথাটা বলছেন একজন নারীই। তাকে পাল্টা এক হাত নিয়ে অন্য এক ইনস্টাগ্রাম নারী ব্যবহারকারী লিখেছেন, “মেকআপ নিয়ে যা বলছেন বলুন, কোন অসুবিধা নেই। কিন্তু মুখ ফুলে হাতির মতো হয়েছে, কারণ সদ্য মা হয়েছেন। এই সময়ে মেয়েরা এমনিতেই একটু মোটা হয়ে যান। উনিও তো মানুষ। তাই মোটা হয়েছেন, এতে ওনার কোন অসুবিধা নেই। কারও হওয়ার কথা নয়। আমি সচরাচর কমেন্ট করি না। কিন্তু এটা দেখে খারাপ লাগল। হয়তো এর চেয়েও আরও অনেক অনেক খারাপ মন্তব্য অন্যজনকেও করেন। কিন্তু এটা চোখে পড়ল। তাই রিপ্লাই দিলাম। কিছু ভুল বললে ক্ষমা করবেন। ভাল থাকবেন।”

যদিও এই পোস্টে শুভশ্রীকে ট্রোল করার পাশাপাশি অনেকে আবার তার রূপের প্রশংসা করেছেন। অভিনেত্রী মৌনি রায় লিখেছেন, ‘সুন্দরী’। আকৃতি কক্কর লিখেছেন, ‘ক্লাসি এবং আসল ছবি’। কারও মন্তব্য, ‘তোমার ফিল্টারের প্রয়োজন হয় না’। -হিন্দুস্থান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কটাক্ষের শিকারকলকাতার জনপ্রিয় অভিনেত্রীশুভশ্রী গাঙ্গুলী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬

ইবোলা: শঙ্কা কাটিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে কঙ্গো

জুন ১২, ২০২৬

পর্যবেক্ষণ-স্ক্যানের পর বাড়ি ফিরলেন মিরাজ, সবশেষ যা জানা গেল

জুন ১২, ২০২৬

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশি কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT