চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলাকারী সহপাঠীদের বয়কটের ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
১:১৯ অপরাহ্ন ১৬, জুলাই ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বয়কটের ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগ ও তাদের ব্যাচের সহপাঠীরা। শিক্ষার্থীরা নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই বয়কটের ডাক দিচ্ছেন।

সোমবার বিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালানোর অভিযোগ উঠে। এরপর রাত ১২টা থেকে এখন পর্যন্ত এই বয়কটের ডাক অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা, লোক প্রশাসন, কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ, ফিন্যান্স বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, মনোবিজ্ঞান বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাণিবিজ্ঞান বিভাগ, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রসায়ন বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, ইতিহাস বিভাগ, নৃবিজ্ঞান, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই বয়কটের ডাক দেন।

সামাজিক মাধ্যমে দেখা গেছে, নিজ নিজ বিভাগ ও ব্যাচের নাম উল্লেখ করে শিক্ষার্থীরা ফেসবুকে লিখছেন, কোনো ব্যাচমেট যদি আজকে বা ভবিষ্যতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাই-বোনদের ওপর আক্রমণের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করব এবং আমাদের সঙ্গে কোনো ক্লাস বা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না। তাকে ব্যাচ থেকে সামগ্রিকভাবে বয়কট করা হবে।

উল্লেখ্য, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ জনের ওপর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়বয়কটহামলাকারী সহপাঠী
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রেন্ডিংয়ের শীর্ষে, আলোচনার কেন্দ্রে শুভ!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মগবাজারের প্রবীণ নাঈমুদ্দিনের পাশে প্রধানমন্ত্রী

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনে আদায় করা হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ২, ২০২৬

প্রথম ধাপে ২০-৩০ হলে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক!

এপ্রিল ২, ২০২৬

কেন একই বৃত্তে আটকে আছে রপ্তানি বাজার

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT