চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের হামলার প্রতিবাদে ফুঁসছে ইসালামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৫:০৬ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৪
শিক্ষা
A A

সারাদেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং কোটা প্রথার যৌক্তিক সমাধানের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলার প্রাঙ্গণে জড়ো হয় শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে ছাত্র সমাবেশে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায়, ‘বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার ভাইকে মারল কেন, প্রশাসন জবাব চাই’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ – ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম কিছু গতকালকে আমরা দেখতে পেয়েছি দেশের বিভিন্ন স্থানে আমার ভাইবোনদের ওপর ছাত্রলীগের পেটোয়া বাহিনী বর্বরোচিত, ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমরা পাকিস্তানি বাহিনীর বিপরীতে শহীদ শামসুজ্জোহা স্যারকে পেয়েছিলাম কিন্তু এই আন্দোলনে আমরা আমাদের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, প্রাধক্ষ্যবৃন্দ কাউকেই পায়নি যা অত্যন্ত হতাশাজনক। অনতিবিলম্বে আমরা ছাত্রলীগের হামলায় বিচার চাই।

আন্দোলনরত এক নারী শিক্ষার্থী বলেন, গতকাল সন্ধ্যার পর থেকে আমি নিজেকে ঠিক রাখতে পারছিনা, ছাত্রলীগের এরকম বর্বর আচরণ কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়। যেখানে দেশের সম্পদ মেধাবী শিক্ষার্থীরা সেখানে এই মেধার উপর গু’লি চালানো হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে, কারো মাথা ফেটে চৌচির করা হচ্ছে, মেয়েদের গায়ে হাত তোলা হচ্ছে, এর বিচার কার কাছে চাইবো আমরা? যারা আমাদের রাজাকার বলে আখ্যা দিয়েছে তাদের কাছে? শীঘ্রই এর বিহিত হওয়া দরকার। আমরা দেশকে আবার স্বাভাবিক ভাবে দেখতে চাই।

এসময়ে, অর্থনীতি বিভাগের অধ্যাপক ফারহা তানজীম বলেন, আমি অবশ্যই তোমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। আমি মনে করি যে আদিবাসি, প্রতিবন্ধীর মতো কিছু কিছু জায়গায় কোটা থাকা দরকার। এখানে হতে পারে যে নানা কারণে নানাজন সংশ্লিষ্ট আছে কিন্তু আমাদের মূলত যে দাবি বেকারত্বের সংকট ঘোচানো, ছাত্ররা এই ন্যায্য দাবীতে মাঠে রয়েছে। এর প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন স্থানে শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক, আমি এর তীব্র নিন্দা জানাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসালামী বিশ্ববিদ্যালয়কোটা আন্দোলনছাত্রলীগের হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথম আলোতে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল: মতিউর রহমান

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা

জুন ৩০, ২০২৬

আমি এমন কেউ নই যে পালিয়ে যাবে: নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT