চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাঙ্গণে হানাহানি বন্ধ হোক

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:১৬ অপরাহ্ণ ২৬, মে ২০২২
সম্পাদকীয়
A A

আবার অস্থির হয়ে উঠছে দেশের উচ্চ শিক্ষাঙ্গণ। কিছুদিন আগেই ঢাকা কলেজ এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে, গতকাল থেকে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সংবাদ সম্মেলন করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। হকিস্টিক, রড, চাপাতি ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের এক বক্তব্যের পর গত রোববার সন্ধ্যায় টিএসসি এলাকায় ছাত্রদলের কয়েকজন নেতা–কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদ ও বক্তব্যের ব্যাখ্যা দিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল৷

ঢাকা কলেজের ঘটনায় কয়েকজন হতাহত হয়েছিল এবং ঈদের আগে ব্যবসায়ীরা বিরাট আর্থিক ক্ষতি মুখে পড়েছিল। ছাত্র-ব্যবসায়ী ও প্রশাসনের উদ্যোগে সেসময় সেই অস্থিরতা সামাল দেয়া গিয়েছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলমান ঘটনা আবার শঙ্কা তৈরি করেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর হাইকোর্ট মোড়, দোয়েল চত্বরসহ আশপাশের এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুলির শব্দ শোনা যায়। এছাড়া দেশের উচ্চ আদালত প্রাঙ্গণেও সংঘর্ষ ছড়িয়েছে। সাংবাদিকসহ কয়েকজন আহতের সংবাদ প্রকাশ হয়েছে গণমাধ্যমে। করোনা পরবর্তী উচ্চ শিক্ষাঙ্গণে এধরণের ঘটনা নেতিবাচক।

দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সবার উদ্যোগ ও প্রচেষ্টায় শিক্ষাঙ্গণের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা খুবই জরুরি। আমাদের আশাবাদ, সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগের হামলাঢাকা বিশ্ববিদ্যালয়সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT