শিক্ষা

কোটা বাতিলের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবরোধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে অবরোধ করছে, ব্যাপক জনসমাগম ও আন্দোলন চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০১৮ সালে কোটা বাতিল করে দেয়া প্রজ্ঞাপন হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণার প্রতিবাদে ও প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ৪ জুলাই দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এসে সড়ক অবরোধ করেন।

এসময় তারা “লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই”, “আমার সোনার বাংলায় বৈষ্যমের ঠাই নাই”, “লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে” বলে স্লোগান দিতে থাকে। প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে।

এই বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, ২০১৮ সালের যে পরিপত্র সেটার বাস্তবায়ন আমরা চাই। সরকারি চাকরিতে এই বৈষম্য দূর করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ চাই।

বিষয়:কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোটা বাতিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দাবি শিক্ষার্থীদের অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…