চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী না, চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়তে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে গড়ে তুললে চলবে না, বরং তাদের চাকরি সৃষ্টিকারী হিসেবে প্রস্তুত করতে হবে। উদ্যোক্তা মানসিকতা, কল্পনাশক্তি এবং নতুন কিছু করার সাহস শিক্ষাব্যবস্থার মাধ্যমে বিকশিত হওয়া জরুরি।

আজ (১৩ জানুয়ারি) মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন ও গণভোট জনগণের মতামত প্রতিফলনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম বলেও তিনি উল্লেখ করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রাজনীতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ বাড়ছে এবং তাদের গঠিত দল থেকেও অনেকেই নির্বাচিত হবেন বলে তিনি আশাবাদী।

Banglabid

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে শিক্ষার দর্শন নিয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয়, বরং সৃজনশীল, স্বাধীনচিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা। মানুষের ভেতরে জন্মগত সৃজনশীলতা থাকলেও প্রচলিত শিক্ষা ব্যবস্থা অনেক সময় তা দমন করে কেবল চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ করে ফেলে ।

দক্ষিণ এশিয়ার সম্ভাবনার কথাও তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে এই অঞ্চলের বিপুল সম্ভাবনা অনেক সময় কাজে লাগানো যায় না। তবে শিক্ষা এমন একটি শক্তি, যা এই অঞ্চলের তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম করে তুলতে পারে।

সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ ও সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও উচ্চশিক্ষা কমিশনের কর্মকর্তারা, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্চশিক্ষাপ্রধান উপদেষ্টাশিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারের গণহত্যা মামলার সাক্ষীদের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

পরবর্তী

কানাডায় শিক্ষার্থীদের বাংলা ভাষা শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা 

পরবর্তী
ছবি: কানাডা প্রতিনিধি

কানাডায় শিক্ষার্থীদের বাংলা ভাষা শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা 

দক্ষিণ এশিয়া উচ্চ শিক্ষা আঞ্চলিক সম্মেলন উদ্বোধন করলেন: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT