চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-সিরাজগঞ্জ ট্রেন যোগাযোগ বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, সিরাজগঞ্জ
A A
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় উল্লাপাড়া স্টেশনের পাশে রেলপথ অবরোধ করে তারা। এতে আটকা পড়েছে যাত্রীরা।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ভাড়া ভবনে কোনো রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছেন না শিক্ষার্থীরা। নেই কোনো আবাসিক হল বা খেলার মাঠ। শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫১৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না। অতিদ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

Banglabid

এদিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুম আলী বলেন, সকাল ৯টার দিকে উল্লাপাড়া স্টেশনের পাশে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার আগে জামতৈল স্টেশনে এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি মোহনপুর স্টেশনে অবস্থান করছে।

এই রেলপথ দিয়ে প্রতিদিন ৩০টি আপ-ডাউন ট্রেন চলাচল করে থাকে। এর বাইরে ২-৩টি চলে মালবাহী ট্রেন। এর মধ্যে ১০টি ট্রেনের যাত্রাবিরতি রয়েছে উল্লাপাড়া স্টেশনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেন যোগাযোগ বন্ধঢাকা-সিরাজগঞ্জরবীন্দ্র বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT