বাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে বিশেষ ট্রেনে ঢাকার পথে ছাত্র-জনতা

ঢাকায় যাওয়ার জন্য বিশেষ ট্রেনের দৃশ্য, ছাত্র-জনতার অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে বিশেষ ট্রেনে ঢাকার পথে ছাত্র-জনতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ ট্রেনে করে ঢাকা আসছেন ছাত্র-জনতা।

মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া এভিনিউতে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আনা-নেওয়ার জন্য ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার।

এরইমধ্যে রংপুর থেকে ট্রেনে করে ঢাকায় এসেছেন জুলাই যোদ্ধাসহ সর্বস্তরের মানুষ। সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম থেকে ঢাকার পথে রয়েছে ট্রেন।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউতে ৩৬ জুলাই বর্ষপূর্তি এবং প্রধান উপদেষ্টার ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে যোগ দেবেন ছাত্র-জনতা।

বিষয়:ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…