শিক্ষা

শামীম মোল্লা হত্যার ঘটনায় জাবি শিক্ষার্থী গ্রেপ্তার

জাবি শিক্ষার্থী গ্রেপ্তার, পুলিশ সদস্যদের সঙ্গে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ, দুই পুলিশ সদস্য তার সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণপিটুনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীর নাম মাহমুদুল হক রায়হান। এজাহারভুক্ত ৩ নম্বর আসামী তিনি।

রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।

আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা এক অভিযানে মামলার ৩ নম্বর আসামী রায়হানকে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছি। নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তার মাহমুদুল হাসান রায়হান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০ তম ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর শামীম মোল্লা হত্যার ঘটনায় রায়হানসহ ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও তাদের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ২৫ জনের নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করে জাবি কর্তৃপক্ষ।

বিষয়:শিক্ষার্থী গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…