চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাসুম আজিজের যে গল্প অনুপ্রেরণার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২২
বিনোদন
A A

ছোট পর্দায় দাপটের সঙ্গে দীর্ঘ চার দশক ধরে অভিনয় করেছেন মাসুম আজিজ। অভিনেতা পরিচয়ের বাইরে তিনি চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা। 

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার। ঘানি, গহীনে শব্দ, এই তো প্রেম, গাড়িওয়ালাসহ একাধিক চলচ্চিত্রেও অভিনয় করেন। এই অভিনেতার আজকের এই অবস্থানে আসার গল্পটা এতোটা সহজ ছিল না। মুক্তিযুদ্ধ পরবর্তী ঢাকায় এসে মঞ্চে কাজ করতেন তিনি।

৭০-এর দশকে ভালো চাকরি পেলেও করেননি। শুধু অভিনয়কে ভালোবেসে এই কাজটি করে গেছেন। এ কারণে তাকে দিনের পর দিন না খেয়ে কাটাতে হয়েছিল।

অভিনয়ের স্বীকৃতিস্বরূপ একুশ পদকে ভূষিত হয়েছেন মাসুম আজিজ। এই সাফল্যে গত ফেব্রুয়ারিতে শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হয়েছিল।

সেখানেই অভিনেতা ক্যারিয়ারের শুরুর দিকের দিনগুলো বলতে বলতে কেঁদে ফেলেছিলেন মাসুম আজিজ। ১১ ফেব্রুয়ারি তিনি বলেছিলেন, ১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনেক ভালো রেজাল্ট নিয়ে ঢাকায় এসেছিলাম। থিয়েটার করে অভিনেতা হবো এই জেদ থেকে ভালো চাকরি পেলেও ঢাকা ছাড়তে হবে শুনে করিনি। এতে একটা সময় চরম অর্থ কষ্টে দিন কাটে। কতবেলা না খেয়ে থেকেছি হিসেব নেই।

‘তখন রামপুর থেকে হেঁটে টিএসসি যেতাম। আবার হেঁটে ফিরতাম। ফেরার সময় আধা কেজি চাল আর দুটো আলু কিনে বাসায় ফিরতাম।’

Reneta

‘এগুলো খেয়ে না খেয়ে আমার দিন কাটতো। ১৯৮৯ সাল থেকে ঢাকার একটি থিয়েটারের সঙ্গে মঞ্চ শ্রমিক হিসেবে যুক্ত হই। কিন্তু হাল ছাড়িনি। একদিনের জন্য থিয়েটার ও অভিনয় থেকে দূরে সরে যাইনি। ৯০ দশকের পর থেকে আমার ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। তখন অভিনয় করে অনেক অর্থ রোজগার করেছি। এই অর্থ দিয়ে সন্তান মানুষ করেছি। এত কষ্ট করার পর যখন একুশে পদক পেলাম সেদিন সত্যি আমার কান্না আসে।’

লাইফ সাপোর্টে থাকাকালীন মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাসুম আজিজ। সপ্তাহখানেক আগে ক্যানসারে আক্রান্ত মাসুম আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

মঙ্গলবার সকাল ১১ টায় তাকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে। সেখানে রাষ্ট্রীয় ও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে পাবনায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে মাসুম আজিজকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে পদকনাটকমাসুম আজিজলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬

টুথপেস্টেই কি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি? বাজারের ৩৪টি ব্র্যান্ডের ২৬টিতেই ক্ষতিকর প্লাস্টিকের কণা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT