বাংলাদেশ

এই ভূমিকম্প বাংলাদেশের জন্য সতর্কবার্তা: পরিবেশ উপদেষ্টা

প্রেস কনফারেন্সে বাংলাদেশের জন্য ভূমিকম্পের সতর্কতা দিচ্ছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
গত পাঁচ বছরে যতবার ভূমিকম্প হয়েছে এত শক্তিশালীভাবে ভূমিকম্প আমরা এর আগে অনুভব করিনি বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এটি বাংলাদেশের জন্য একটা সতর্কবার্তা বলেও মনে করেন তিনি।
শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নতুন ভবনে বিল্ডিং কোড মানা হলেও যে ভবনগুলো আগে তৈরি করা সেগুলোর বেশিরভাগই কোনো নিয়ম না মেনে গড়ে তোলা হয়েছে।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, রাজউকের পরিসংখ্যানে ৯০ শতাংশ ভবন বিল্ডিং কোডের ব্যত্যয় ঘটিয়েছে বলে যে তথ্য পাওয়া গেছে সেগুলো নিয়ে কাজ করা প্রয়োজন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সড়ক বা ভবন তৈরি করতে গিয়ে পরিবেশের যেন ক্ষতি না হয়। জলাশয় এবং পাহাড়ে আর হাত না দেওয়ারও আহ্বান জানান তিনি।
বিষয়:রাজউক শক্তিশালী ভূমিকম্প সতর্কবার্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…