চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহমদিয়াদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৩
বাংলাদেশ
A A
আহমদিয়াদের ওপর হামলার সময় অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ে ‘আহমদিয়া মুসলিম জামাতে’র সদস্যদের ওপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি’।

আজ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে পার্টির পক্ষ থেকে একথা জানানো হয়।

বিবৃতিতে পার্টির চেয়ারম্যান মাওলানা মোঃ ইসমাইল হোসাইন, মহাসচিব শাইখুল হাদীস মাওলানা মুফতী শাহাদাত হোসাইন, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্জ্ব হাফেজ মাওলানা মোস্তফা চৌধুরী ও আল্লামা শাহ মোহাম্মদ ওমর ফারুকের বরাত দিয়ে বলা হয়, গত শুক্রবার ৩ মার্চ পঞ্চগড় শহরে আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আহমদিয়া সম্প্রদায়ের ওপরে বিরোধীরা হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। আমাদের মতো শান্তিপ্রিয় একটি দেশে এ ধরণের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, মর্মান্তিক, ধর্মীয় উস্কানিমূলক ও ধর্মের দোহাই দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চক্রান্ত।

Banglabid

ইউনাইটেড ইসলামী পাটির নেতৃবৃন্দ বলেন, কোনো ধর্মাবলম্বীদের প্রতিই কোনরূপ অসহিষ্ণু আচরণ ইসলাম কখনোই অনুমোদন ও সমর্থন করে না। আমরা আহমদিয়াদের উপরে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, যাদের কারণে হতাহতের ঘটনা ঘটেছে অবিলম্বে তাদের চিহ্নিত করে যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগেই আমাদের এই স্বাধীনতা উল্লেখ করে তারা বলেন, পঞ্চগড়ের ঘটনাটি শান্তির ধর্ম ইসলামের বিধি-বিধান ও আমাদের প্রিয় রাসূল (সা:) নির্দেশিত পথের পরিপন্থী। রাসূল (সা:) তার বিদায় হজ্জ্বের ভাষণেই আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছিলেন। তিনি কখনোই ইসলামের শত্রু কিংবা, যারা ইসলাম ধর্মের ক্ষতি করতে চেয়েছিল তাদের বিপক্ষে কটুকথা অথবা বিরক্তিও প্রকাশ করেননি। ইসলামের বলা আছে, ফেতনা বা বিবাদ সৃষ্টি করা হত্যা অপেক্ষা জঘন্যতম অপরাধ।

পঞ্চগড়ে যারা ধর্মের দোহাই দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে জনগণের জানমালের ক্ষতি করেছে, ফেতনা-ফেসাদ সৃষ্টি করেছে, মানুষ হত্যা করেছে তারা জঘন্যতম অপরাধ সংঘটিত করেছে উল্লেখ করে ওলামা-মাশায়েখরা বলেন, দেশের একটি কুচক্রী মহল অনেকদিন ধরেই ইসলামের দোহাই দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছে। পঞ্চগড়ের ঘটনাটিও তারই একটি অংশ বলে আমরা মনে করি।

Reneta

উল্লেখ্য, পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতকে নিষিদ্ধ ও তাদের বার্ষিক আয়োজন বন্ধের দাবিতে গত শুক্রবার একদল যুবক সাড়ে ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ ও আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাংচুর এবং তাদের অনেক বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পঞ্চগড়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে আক্ষেপ বয়ে বেড়াচ্ছেন প্রয়াত নায়ক মান্নার স্ত্রী

পরবর্তী

মেয়ের মৃত্যুর দু’মাস পর বিস্ফোরণে বাবার মৃত্যু

পরবর্তী
ঢাকা শহরে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ ও আহত মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়ের মৃত্যুর দু’মাস পর বিস্ফোরণে বাবার মৃত্যু

চ্যানেল আই অনলাইন এর স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড যারা পেলেন

সর্বশেষ

বিয়ের আড়ালে পাচার, চীনে যাওয়া বাংলাদেশি নারীদের নিয়ে বাড়ছে উদ্বেগ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনী

আগস্ট ২৩, ২০২৬

হাবিব-অঙ্কনের ‘এক আমি’তে মুগ্ধ শ্রোতা-দর্শক

আগস্ট ২৩, ২০২৬

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির

আগস্ট ২৩, ২০২৬
দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT