তফসিলকে প্রত্যাখ্যান করেছে বিএনপি ও সমমনা দলগুলো। প্রতিবাদে আগামী রোববার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপি’র সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করা গণতন্ত্র মঞ্চ বলছে আরেকটি প্রহসনের নির্বাচন করার জন্যই এই তফসিল। তারা বলেছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন চলছে এবং চলবে।






