চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোনো দুর্বৃত্ত কোনো ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে’

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:১৯ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নেতা বক্তৃতা দিচ্ছেন, সাংবাদিকরা উপস্থিত, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোনো দুর্বৃত্ত যদি কোনো ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করে বা ধর্মানুভূতিতে আঘাত হানে তাহলে রাষ্ট্র তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

বুধবার ২ জুলাই বেলা ১২টার দিকে কক্সবাজার শহরের কৃষ্ণানন্দধাম মন্দিরে ‘মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের’ ষষ্ঠ পর্যায়ের কেন্দ্র পরিদর্শনে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সততা, ন্যায়নিষ্ঠা ও ভালোবাসার মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতে হবে। এই দেশ সব ধর্মের মানুষের, উন্নয়নেও সকলের অবদান দরকার।

এর আগে বেলা ১১টার দিকে উপদেষ্টা মন্দিরে পৌঁছালে তাকে বরণ করে নেয়া হয় উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ফুল ছিটিয়ে। তিনি মন্দিরের শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ট্রাস্টি পরিমল কান্তি শীল, ট্রাস্টের সহকারী পরিচালক রনজিত বাড়ৈ, কৃষ্ণানন্দধাম পরিচালনা কমিটির সভাপতি দুলাল চন্দ্র দে প্রমুখ।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষ্ণানন্দধাম পরিচালনা কমিটি ও সনাতন ধর্মের নেতৃবৃন্দসহ শিক্ষাকেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: কক্সবাজারধর্মধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনধর্মীয় উপাসনালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুন মাসে সড়ক দুর্ঘটনায় ৬৯৬ জনের প্রাণহানি

পরবর্তী

শোক, শ্রদ্ধায় চ্যানেল আই থেকে জীনাত রেহানার বিদায়

পরবর্তী
শোক ও শ্রদ্ধায় চ্যানেল আই থেকে জীনাত রেহানার বিদায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শোক, শ্রদ্ধায় চ্যানেল আই থেকে জীনাত রেহানার বিদায়

WhatsApp অ্যাপের লোগো মোবাইল স্ক্রিনে দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার 'এআই-হ্যান্ডঅফ'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT