পরিবেশ

সূর্যে নতুন করে ঝড়ের সতর্কতা, প্রভাব পড়বে পৃথিবীতে

সূর্য ও পৃথিবীর মধ্যে মহাকাশে মহাকর্ষীয় সংঘর্ষের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

Illustration of a coronal mass ejection impacting the Earth’s atmosphere. These events, CMEs for short, are powerful releases of solar charged particles (plasma) and magnetic field, travelling on the solar wind. When a CME hits Earth, it can cause a geomagnetic storm which disrupts the planet’s magnetosphere, our radio transmissions and electrical power lines. They can damage artificial satellites and cause long-lasting power outages. Humans in orbit are also very vulnerable to these events, whose high-energy particles are not shield by typical spacecraft.

সূর্যের গনগনে আঁচে তীব্র দাবদাহের দাপট নাজেহাল করেছে বিভিন্ন দেশের মানুষকে। এর মাঝে নাসার তরফে খুব একটা সুখের কথা শোনা গেল না। সৌরঝড়ের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা।

বুধবার থেকেই সূর্যে নতুন করে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পৃথিবীর উপর তার প্রভাব দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সৌরঝড়ের ফলে গরম তাপের হলকা এসে লাগবে পৃথিবীর বুকে। এর ফলে ক্ষতির আশঙ্কার করা হচ্ছে।

সপ্তাহখানেক আগেই সৌরঝড়ের সাক্ষী থেকেছিল সৌরজগৎ। পৃথিবীর গায়ে তার আঁচও এসে লেগেছিল। ভারত মহাসাগরের উপর সৌরঝড়ের প্রভাব পড়েছিল সবচেয়ে বেশি। বেতার সংযোগ কিছু ক্ষণের জন্য বিচ্ছিন্নও হয়ে গিয়েছিল। কিন্তু এ বারের সৌরঝড় আরও বড় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

নাসার বিজ্ঞানীদের মতে, সৌরঝড়ের ফলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে ফাটল ধরতে পারে। জিপিএস, বেতার যোগাযোগ সাময়িক ভাবে বিচ্ছিন্ন হতে পারে তার প্রভাবে। এমনকি, সৌরঝড় প্রভাব ফেলতে পারে ইন্টারনেট সংযোগ এবং মোবাইলের নেটওয়ার্কের উপরেও। কোথাও কোথাও বিদ্যুৎবিভ্রাটের ঘটনাও বিরল নয়।

সৌরঝড়ে সূর্যের কেন্দ্র থেকে প্লাজ়মা এবং চৌম্বকীয় তরঙ্গের বিরাট বিস্ফোরণ সংঘটিত হয়। এর ফলে কোটি কোটি সৌরপদার্থ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে যেতে পারে। সৌরজগতে তার প্রভাব পড়া অনিবার্য।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…