চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে: সাখাওয়াত হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
সাখাওয়াত হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বেশ কিছু সাংবাদিক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করলে  দু’দেশই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৭ ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অংশীজনের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের দাবিতে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘোজাডাঙ্গা সীমান্ত অবরোধের ঘোষণা দিয়েছেন।

Banglabid

এর প্রেক্ষিতে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ‘এতে ক্ষতিগ্রস্ত কি আমরা একা হবো, না ভারতও হবে? ভারত কী আমাদের বিনা পয়সায় পণ্য দেয়, না টাকা নিয়ে দেয়? তাহলে ওটা (বাণিজ্য) যদি তারা বন্ধ করে দেয়, করুক।’

তিনি বলেন, ‘গরুতো বন্ধ করেছিল,  গরু কি এখন আমরা খাই না? বন্ধ যদি তারা করতে চায় সেটা তাদের ব্যাপার। ওরা বন্ধ করলে ওদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এটার সাথে তাদের হাজার হাজার লাখ লাখ লোক জড়িত ।  তেমনি আমাদেরও অসংখ্য লোক জড়িত।

উপদেষ্টা বলেন, ‘পলিটিক্স তারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা এটা সাপোর্ট করবেন। এত বড় একটা বাজার, সেই বাজারটা নষ্ট করবে বলে আমার মনে হয় না। একদিন দুইদিন অবরোধ তো আমরাও করি মাঝে মাঝে।’

Reneta

ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এতে যেটা হচ্ছে সেটা হলো আমাদের চেয়ে তাদের ক্ষতি হচ্ছে বেশি। কারণ বাংলাদেশের জনগণ ভারতের সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ অবস্থানে থাকতে চায়। ভারতীয় মিডিয়া যারা এটা করছেন, তারা হয়ত তাদের টিআরপি বাড়াচ্ছেন। কিন্তু অন্যদিকে যেটা কমে যাচ্ছে সেটা আর খেয়াল করছে না। তবে এটা আর কয়দিন চলবে?’

তিনি বলেন, ‘রাজনীতিবিদরা আলটিমেটলি দেশ চালাবে, আজকে হোক কালকে হোক, সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐকমত্য না হয়, তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার দরকার সেটা তখন এলোমেলো হয়ে যায়।’

এর আগে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ভোমরা বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়া অংশীজনের সাথে মতবিনিময় সভায় তিনি বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদসহ স্থলবন্দর কর্তৃপক্ষ, বিজিবি, পুলিশ ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে: শফিকুল আলম

পরবর্তী

ভৈরবে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

পরবর্তী
পুলিশ ও স্থানীয়রা সংঘর্ষের স্থানে তদন্ত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভৈরবে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

পুলিশ ও অতিথিরা জনসেবা বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জনগণের কাঙ্খিত আইনানুগ সেবা দিতে পুলিশ সদা প্রস্তুত’

সর্বশেষ

আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আগস্ট ৩১, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সাথে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক

আগস্ট ৩১, ২০২৬

চ্যানেল আই এর নতুন টকশো দারুণ দুপুর

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন বেতন স্কেলের ইতিবৃত্ত

আগস্ট ৩১, ২০২৬

আর্জেন্টিনা জার্সিকে বিদায় বলে দিলেন বিশ্বজয়ী মেসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT