স্টেট ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ‘মোজো ফেস্ট’

স্টেট ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী মোজো ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ড. এ এ এম এস আরেফিন সিদ্দিক।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রথমবারের মতো স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মোজো ফেস্ট-২০২৩’। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম, কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলবে ১৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বিভাগটির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করতে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ ও সাংবাদিদগণ এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তারা এই উদ্যেগের প্রশংসা করে ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরণের অনুষ্ঠান আয়োজন করার আহ্বান জানান।
শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘একবিংশ শতাব্দিতে তথ্য প্রযুক্তি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। প্রযুক্তির কল্যাণে মুহূর্তেই তথ্য আদান-প্রদান করা যাচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। তথ্য প্রযুক্তির এই অপার সম্ভাবনা আমাদের নিজেদের উন্নয়নে কাজে লাগাতে হবে’।
ব্যবহারিক শিক্ষায় গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘নবীন শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে তথ্য-প্রযুক্তি ও ইন্ডাস্ট্রি উপযোগী করে। এরই অংশ হিসেবে স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম, কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগ ‘মোজো ফেইস্ট-২০২৩’ আয়োজন করেছে। এই ধরণের উদ্যেগ অত্যন্ত প্রশংসনীয় এবং আমি এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কমনা করি”। এই ধরণের আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীরা নানানভাবে উপকৃত হবে বলে তিনি মত দেন এবং প্রতিবছর এই ধরণের অনুষ্ঠানের আয়োজন অব্যাহত রাখতে পরামর্শ দেন।
‘মোজো ফেস্ট-২০২৩’ এর আয়োজন প্রসঙ্গে জার্নালিজম, কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. সামসুল ইসলাম বলেন, ‘একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষায় সমান গুরুত্ব দিয়েই একটি বিশ্ববিদ্যালয় এগিয়ে যেতে পারে। জার্নালিজম, কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগ ইন্ডাস্ট্রি উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে বদ্ধপরিকর। এরই প্রতিফলন হচ্ছে এবারের মোজো ফেস্ট-২০২৩’। আগামীতেও এই ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়ন, সংকট ও সম্ভাবনা নিয়ে শিক্ষাথীদের করা মোট ১৭টি প্রতিবেদন উন্মোচন করা হয়েছে ‘মোজো ফেইস্ট-২০২৩’ এ। উন্নয়ন, ব্যবসা ও ফিচার এই তিন ক্যাটাগরিতে সবচেয়ে ভালো প্রতিবেদনের জন্য সর্বমোট তিনজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।



