তীব্র তাপদাহে ব্রিটেনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। আগামী সোমবার ও মঙ্গলবার লন্ডন, ম্যানচেস্টার ও ইয়র্ক এলাকার জন্য এ সতর্কতা জারি করা হয়েছে।
জনজীবনের ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ আবহাওয়া দপ্তর। তীপ্র তাপদাহে এবারই প্রথম ব্রিটেনে ন্যাশন্যাল ইর্মাজেন্সী ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এমন পূর্বাভাসের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
এমন পরিস্থিতিতে স্কুলের সময়সীমা কমিয়ে আনা, রেল চলাচলে গতি কমানো এবং হাসপাতালগুলোতে কিছু এপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।







