চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচার বিভাগ দুর্বল থাকলে রাষ্ট্র শক্তিশালী হয় না: প্রধান বিচারপতি

আখতারুজ্জামান আখতারুজ্জামান
৬:০৩ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৩
- সেমি লিড, আদালত
A A
প্রধান বিচারপতির ছবি, বিচার বিভাগ ও রাষ্ট্রের শক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার বিভাগ দূর্বল হলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, ‘জনগণ যাতে সহজে স্বল্প সময় ও কম খরচে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি।’

শনিবার (৮ জুলাই) সকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জে’র ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, জনগণের জন্য বিচার বিভাগকে গতিশীল করে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করতে বিচারকদের তাগিদ দেয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে মামলা জট সহনশীল মাত্রায় আনার পরিকল্পনায় বিচার বিভাগ কাজ করছে।

Banglabid

পরে প্রধান বিচারপতি পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বকুল ফুলের চারা রোপণ করেন ও জাদুঘর পরিদর্শন করেন। দুপুরে জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় যোগ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এসময় তিনি প্রধান অতিথির বক্তৃতায় মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইনজীবীদের তাগিদ দিয়ে বলেন, বিচার প্রার্থীরা যাতে দ্রুত বিচার পায় সেজন্য আপনারা টাইম পিটিশন দেবেন না। মামলা নিস্পত্তিসহ সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন করতে বিচারকদের সহযোগিতা করবেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আক্তারুজ্জামান মুক্তার সভাপতিত্বে এবং সম্পাদক এড. আব্দুল আহাদ বাবুর সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহম্মদ, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এড. রবিউল আলম বুদু ও পাবনা বারের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রহিম প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিবিচার বিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?

আগস্ট ১৫, ২০২৬

ঘুষ দিয়ে শিক্ষকদের প্রাপ্য টাকা তোলা জাতির জন্য দীনতা-হীনতা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

আগস্ট ১৫, ২০২৬

প্রকৃতি আমাদের শেখায়—সবকিছুই একদিন বদলে যায়

আগস্ট ১৫, ২০২৬

যে কারণে মেসির অনুশীলনে গোপনীয়তা চান মিয়ামি কোচ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT