চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড যারা পেলেন

তানভীর আশিক তানভীর আশিক
১০:৫৩ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৩
- সেমি লিড, কৃষি
A A
চ্যানেল আই অনলাইন এর স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেছে স্বনামধন্য প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও বাংলা ভাষার প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই। এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এবার অষ্টম বারের মতো দেয়া হলো স্ট্যান্ডার্ড চাটার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড।

রোববার ৫ মার্চ রাজধানীর একটি হোটেলে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সম্মানিত করার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এই বছর সেরা সংগ্রামী কৃষক (পুরুষ) ও সেরা সংগ্রামী কৃষক (নারী) নতুন দুই ক্যাটাগরিসহ সর্বমোট ১২টি ক্যাটাগরিতে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

আজীবন সম্মাননায় ভূষিত হন পথিকৃত গবেষক ড. এম এ হামিদ মিয়া। এছাড়া পুরস্কার পান বছরের সেরা কৃষক (পুরুষ) রকিবুর রহমান টুটুল, বছরের সেরা কৃষক (নারী) হোসনে আরা রহমান, সেরা সংগ্রামী কৃষক (পুরুষ) যৌথভাবে আব্দুর বাছির বদু ও কল্লোল রায়, সেরা সংগ্রামী কৃষক (নারী) যৌথভাবে সুরাইয়া ফারহানা রেশমা ও শাপলা ইয়াসমিন, পরিবর্তনের নায়ক হযরত আলী, জুরি স্পেশাল ড. চাষী ইনকর্পোরেশন, সেরা কৃষি প্রতিষ্ঠান (গবেষণা, উদ্ভাবণ ও প্রযুক্তি) এ আর মালিক সিডস (প্রা. লি.), সেরা কৃষি প্রতিষ্ঠান (সহযোগিতা ও বাস্তবায়ণ) বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প এবং দুর্যোগ মোকাবিলায় সেরা কমিউনিটি কাজিরপুর দিয়ার গ্রামবাসী।

চার শতাধিক আবেদনের ভেতর থেকে বাছাই শেষে জুরি বোর্ড উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করেন। জুরি বোর্ডে সভাপতির দায়িত্ব পালন করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। সদস্য ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. লুৎফুল হাসান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাজাহান কবির, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর ন্যাশনাল জেন্ডার অ্যান্ড সোশ্যাল-ইকোনোমিক এনালিস্ট জাকিয়া নাজনীন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের ১৬ কোটি মানুষের খাবার যারা জোগাচ্ছেন সেই কৃষকরাই আসল নায়ক। তাদের শ্রমেই পৃথিবীর সংকট মুহূর্তেও আমরা খেয়ে পরে ভালো থাকতে পারছি। তিনি আগামীর কৃষি চ্যালেঞ্জ নিয়ে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে আমাদের কৃষিকে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা এখন বাণিজ্যিক কৃষির উপর জোর দিতে চাই। আমরা কৃষিকে আধুনিকায়ন করতে চাই।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, কৃষিখাতে উদ্ভাবনী প্রক্রিয়ার বাস্তবায়ন নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তার প্রশ্নে খুব জরুরি। বিশেষ করে অনিশ্চয়তার সময়। আমাদের খাবার টেবিলে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য, স্থানীয় শস্যের চাষ বৃদ্ধি এবং জলবায়ু সহিষ্ণু জাত উদ্ভাবনের জন্য আমরা আমাদের কৃষক, বিজ্ঞানী, গবেষক এবং বিশেষজ্ঞদের ধন্যবাদ জানাই।

এছাড়াও তিনি বলেন, কৃষি ও কৃষি অর্থনীতি সমবেত প্রবৃদ্ধির সচল যন্ত্র যা কমিউনিটির পারস্পরিক অংশ্রগ্রহণ নিশ্চিত করে। চ্যানেল আইয়ের সঙ্গে এই মহতি আয়োজনের অংশীজন হতে পেরে আমরা গর্বিত।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্মানিত করার মধ্য দিয়ে আমরা মূলত নিজেদের সম্মানিত করতে চাই। যেখানে আমাদের প্রধানমন্ত্রী কৃষিকে অনন্য উচ্চতায় রেখে রাষ্ট্রীয় নীতিনির্ধারণের কথা চিন্তা করেন, সেখানে কৃষকই সবচেয়ে মর্যাদাবান স্থানে রাখেন। স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে আমাদের এই যৌথ আয়োজন, সত্যি মুগ্ধকর অভিজ্ঞতা।’

শুভেচ্ছা বক্তব্যে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, ‘আমাদের কৃষকদের হাতেই রচিত হয়েছে ক্ষুধামুক্ত বাংলাদেশ। আমরা আজকে যে দিন বদলের কথা বলছি, উন্নয়নের কথা বলছি, আমাদের যে অগ্রগতি তার পেছনে রয়েছে কৃষকের বড় অবদান। শুধু কৃষক নয়, বিজ্ঞানী, গবেষক, শিক্ষক এবং কৃষিতে সরকারের সময়োপযোগী পদক্ষেপ আমাদের কৃষি উত্তরণে ভূমিকা রেখেছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের এ সময়ে তরুণ কৃষকরা প্রযুক্তিনির্ভর কৃষিতে অসামান্য সাফল্যের নজির গড়ছেন। প্রত্যেকেই বিশেষ মূল্যায়নের দাবি রাখেন। যারা অ্যাওয়ার্ড পেলেন স্ব স্ব ক্ষেত্রে তাদের অনেক বড় অবদান। এই নিবেদিতপ্রাণ মানুষদের সম্মানিত করতে পেরে চ্যানেল আই আনন্দিত।’

পুরস্কারপ্রাপ্তরা কৃষিমন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার গ্রহণ করেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়ের মৃত্যুর দু’মাস পর বিস্ফোরণে বাবার মৃত্যু

পরবর্তী

বাংলাদেশের জিডিপির আকার ৪৬০ বিলিয়ন মার্কিন ডলার: প্রধানমন্ত্রী

পরবর্তী
বাংলাদেশের প্রধানমন্ত্রী লন্ডনে জাতিসংঘ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জিডিপির আকার ৪৬০ বিলিয়ন মার্কিন ডলার: প্রধানমন্ত্রী

বার্সেলোনা খেলোয়াড়রা গোল উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দশজন নিয়েই ভ্যালেন্সিয়াকে হারালো বার্সেলোনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT