বিনোদন

মুন্সিগঞ্জ মাতালেন হাসান ও সেরাকণ্ঠের শিল্পীরা

শিল্পীরা মঞ্চে পারফর্ম করছে, দর্শকরা উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঞ্চে এক নারী শিল্পী গান পরিবেশন করছেন, পাশে অন্য শিল্পীরা সঙ্গীত উপভোগ করছে, দর্শকরা আনন্দে মেতে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গানে সুরে মুন্সিগঞ্জ মাতালেন জনপ্রিয় সংগীত তারকা ও ‘আর্ক’ ব্যান্ডের দলনেতা হাসান ও চ্যানেল আই সেরাকণ্ঠের কোনাল, নিঝুম, আওলাদ সহ একঝাঁক সংগীত তারকা।

এরমধ্যে হাসান ও ‘প্রিয়তমা’-খ্যাত শিল্পী কোনাল প্রথমবার এক মঞ্চে গাইলেন! এবারই প্রথম দুই প্রজন্মের এই দুই কণ্ঠশিল্পী একই মঞ্চে গান পরিবেশন করেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সিগঞ্জ শরিফাবাদ সরকারি প্রা. বিদ্যালয় মাঠে ‘গোল্ডকাপ ব্যাডমিন্ট প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ এ সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

তার আগে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ডহুরী তরুণ ব্যাচ ক্লাবের উদ্যোগে ‘দিলওয়ারা হাসিন খান স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪’ ফাইনাল খেলা,পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি।

মুন্সিগঞ্জে শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা পর্ষদের সভাপতি আলী হোসেন মূতোর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রশিদ সিকদার, খোরশেদ আলমসহ অন্যরা।

বিষয়:আর্ক কনসার্ট কোনাল গান প্রিয়তমা মুন্সিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…